Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশে প্রযুক্তি প্রশিক্ষণে ২০০০ শিক্ষার্থীর জন্য ২ কোটি টাকার স্কলারশিপ ঘোষনা পিপলএনটেক’র: প্রশিক্ষণ শেষে চাকুরী পেতে সহায়তা; বাংলাদেশের শিক্ষার্থীদের ঢাকার ক্যাম্পাস থেকে অনলাইনে ক্লাসের সুযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: July 26, 2020 | 3:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রযুক্তি প্রশিক্ষন প্রতিষ্ঠান পিপলএনটেক, বাংলাদেশে আইটি শিক্ষার্থীদের জন্য ২ কোটি টাকা সমমূল্যের বিশেষ কোভিড রিকোভারী বৃত্তি ঘোষনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রকৌশলী আবুবকর হানিপ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে পরিচালিত এনআরবি কানেক্ট টিভি’র এক আলোচনা অনুষ্ঠানে এই বৃত্তির ঘোষনা দেন। এই বৃত্তির মূল বিষয়বস্তু হলো, বাংলাদেশে পিপলএনটেক এর গ্রীনরোডে অবস্থিত ক্যাম্পাসের মাধ্যেমে অন্তত ২০০০ শিক্ষার্থীর প্রযুক্তি দক্ষতা বা আইটি স্কিল ডেভেলাপ করা। আর প্রশিক্ষন শেষে যেন তারা চাকুরী বাজারে প্রবেশ করতে পারে সেই বিশেষ সহায়তাও প্রদান করা, যার মাধ্যমে মাসে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ তৈরী হবে অনেক শিক্ষার্থীর।

১০০% স্কলারশীপের সুবর্ণ সুযোগটি লুফে নিতে নিচে প্রদত্ত এই লিঙ্কে রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হয়েছে  https://forms.gle/aMYHkBgErUR3B2JS7

উল্লেখ্য এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে অবস্থিত, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ১ মিলিয়ন ডলার সমমানের স্কলারশিপ প্রদান করা হয়, যার অধীনে ৩৮১ জন শিক্ষার্থী প্রযুক্তি প্রশিক্ষন নিয়েছেন, ভার্জিনিয়া আর নিউইয়র্ক সহ পিপলএনটেক সকল ক্যাম্পাসে। এছাড়াও ২০১৯ সালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এর নামে ৩০০ হাজার ডলার সমপরিমান অর্থের বৃত্তি প্রদান করে পিপলএনটেক। ঐসব শির্ক্ষাথীদের মধ্যে অনেকেই প্রশিক্ষন শেষ করে এখন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চাকুরী করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সমর্থ হয়েছেন। 

যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি এরই ম্যধে গত ১৫ বছরে প্রায় ৬ হাজার শির্ক্ষাথীকে আইটি চাকুরী পাইয়ে দিতে সহায়তা করছে, যাদের সবাই আমেরিকার নাগরিক অথবা গ্রিনকার্ড ধারী। বাৎসরিক ৮০ থেকে ২২০ ডলার পর্যন্ত আয়ও করছেন পিপলএনটেক এর যুক্তরাষ্ট্রের শির্ক্ষার্থীরা। ঐ এককালীন বৃত্তির বাইরেও, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রায়শই বৃত্তির ঘোষনা আছে প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ  এর নানা কোর্স এ। সেখানে বাংলাদেশের অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত বাংলাদেশে ও অনুরুপ বৃত্তি প্রদানের জন্য অনবরত অনুরোধ লিখতে থাকায়, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই ২ কোটি টাকার বিশেষ বৃত্তি ঘোষনা করা হয়েছে বলে এনআরবি কানেক্ট টিভির এই আলোচনায় জানান উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী জনাব হানিপ।

‘কোভিড ১৯ বা করোনা ভাইরাস আমাদের সবার জীবনকেই বিশেষভাবে নাড়া দিচ্ছে এবং চাকুরী বাজারে এর প্রভাব হতে পারে দীর্ঘ মেয়াদী। আমার এখানকার অভিজ্ঞতায় দেখছি অনেক প্রতিষ্ঠান ফিজিক্যাল যোগাযোগ কমিয়ে দিয়ে অনেক কাজকর্ম রিমোর্ট ওয়ার্কে রুপান্তিরত করছে। বাংলাদেশে করোনার কারনে অনেক তরুন-তরুনী এরিমধ্যে চাকুরী হারিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে হাজার হাজার নতুন ডিগ্রিধারী বের হচ্ছেন তাদের হতাশাও বাড়ছে, কিন্তু ভবিষ্যতে সেটা আরো বহুগুনে বেড়ে যাবে বলে আশঙ্কা করছি। কেননা, শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তরুনদের চাকুরীর নিশ্চয়তা দিতে পারছে না। সে কারনে, আমরা মনে করছি, বাড়তি প্রযুক্তি দক্ষতা যদি আমাদের ছেলে মেয়েদের থাকে তাহলে চাকুরী বাজারে তার পয়েন্ট বা পালক যুক্ত করবে। সে প্রতিযোগীদের মধ্যে বিশেষভাবে এগিয়ে থাকতে পারে। সেই এগিয়ে রাখার প্রত্যয়ে আপাতত আমরা ২০০০ শিক্ষার্থীর জন্য বিশেষ এই স্কলারশীপ ঘোষনা করেছি। মেধাবী শিক্ষার্থীরা এর পরিপূর্ন সুযোগ নিলেই আমাদের উদ্যোগ পরিপূর্নতা পাবে’ -বলছিলেন প্রকৌশলী আবু বকর হানিপ। 

পিপলএনটেক এর মূল ক্যাম্পাসটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার টাইসন্স কর্নারে  অবস্থিত। নিউইয়র্ক ক্যাম্পাস  কুইন্সের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত । পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন ২০১৯ সালে  নিউইয়র্কে ক্যাম্পাস পরিদর্শনকালে, প্রবাসী অভিবাসীদের প্রযুক্তি প্রশিক্ষনদানে বিশেষ ভুমিকা রাখা জন্য পিপলএনটেক এর উদ্যোগকে ‘বৈপ্লবিক উদ্যোগ’ বলে  উল্লেখ করেন।  এবং এর প্রতিষ্ঠাতা আবুবকর হানিপকে একজন ‘ম্যাজিকম্যান’ উপাধি দিয়ে ভুয়সী প্রসংশা করেন। 

অনলাইনে ১০০% স্কলারশীপের মাধ্যমে মোট ৯ টি যুগোপযোগী আইটি বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্টর সুবিধা দেয়ার ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি।  স্কলারশীপের কোর্স গুলো নিম্নে উল্লেখ করা হলো:

CompTIA A+

Microsoft Office

Microsoft Excel

Web Design

Database MySQL

Adobe Photoshop

Video Editing

Programming in C#

Local SEO

🔴 রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ২০ আগস্ট ২০২০ পর্যন্ত। ক্লাস শুরু ১ লা সেপ্টেম্বর ২০২০ থেকে

বিস্তারতি জানতে  নিচে প্রদত্ত নাম্বার গুলিতে যোগাযােগ করতে বলা হয়ছে। 

ফোন: 01799 446655, 01782 690486, 01844 944566, 01885 981250

ওয়েব সাইট : https://www.peoplentech.com.bd/

ফেইসবুক পেজ : https://www.facebook.com/peoplentechbd/

ফেইসবুক গ্রূপ : https://www.facebook.com/groups/peoplentechbd/

Address: Good Luck Center, 7th floor, 151/7 Green Road, Dhaka 1205

Media ConsultantPeopleNTech,VAUnited Stateshttps://peoplentech.com/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV