Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মানুষের গল্পে করোনা, করোনার গল্পে মানুষ

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: July 27, 2020 | 1:41 PM

ফাহরিয়াল রহমান : এক জীবনে কত পর্বই না পেরুতে হয় মানুষকে। একেক পর্বের দর্শন, সুর, রং, কথন, গল্প, একেক রকম। মানুষ ভেদে, আর্থ-সামাজিক-রাজনৈতিক, ভৌগলিক অবস্থান, শ্রেণি বিন্যাসের ওপর নির্ভর করে জীবনের রূপ বদলায়। জীবনের রূপ বদলায় বয়সের ধাপে ধাপে। আবার একই রূপ ভিন্ন ভিন্ন অবস্থান-পরিবেশে থাকা মানুষের অবস্থার বর্ণনা করে ভিন্ন ভাবে। করোনা কালীন পৃথিবীতে আমরা দেখেছি উন্নত-মানবিক দেশগুলো কিভাবে তাদের নাগরিকদের খাদ্য-চিকিৎসা-নিরাপত্তা সর্বোপরি একজন নাগরিকের সব অধিকার কিভাবে নিশ্চিত করেছে। অন্যদিকে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর চেষ্টা থাকলেও রন্ধ্রে রন্ধ্রে থাকা দূর্নীতি গ্রস্হ সমাজ ব্যবস্থার অব্যবস্থাপনায় সাধারণ মানুষের ভোগান্তি। ল্যাটিন আমেরিকার কিছু দেশ বা এশিয়ার কিছু দেশের দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে। নিউজিল্যান্ড, কানাডার মতো দেশ গুলো যখন প্রতিটি মানুষের সব দায়িত্ব  তাদের কাঁধে নিয়েছে অন্য দিকে খাদ্য বা চিকিৎসার জন্য হন্যে হয়ে ঘুরে মরছে কম উন্নত দেশগুলোর মানুষ।

মেটা ফিজিকসের মূল দুটো প্রশ্ন —# কিসের মত বা কোন ধরনের?
# সর্বশেষ পরিণাম কি?
বোধকরি যার যার অবস্থানগত বিবেচনায় উত্তর টা অনেকাংশে নির্ভরশীল।
করোনার শুরুতে পৃথিবীর একপ্রান্তের (চায়না) মানুষ যখন করোনায় পর্যদুস্ত। হাহাকার -কান্নায় ভারী তাদের বাতাস। অন্য দিকে  উৎসব, ভেকেশন, উদ্দামতায় মত্ত আরেক প্রান্ত ইউরোপ -আমেরিকা সহ সারা বিশ্ব। চাইনিজদের জীবন যখন করোনা ভাইরাসের সংক্রমণে দূর্বিষহ  তখন বিশ্ব মোটামুটি মুখ ফিরিয়ে ছিলো ওদের থেকে।টিভিতে প্রচারিত নিদারুন কষ্টের কিছু মূহুর্তের ভিডিও বা ছবি দেখে হয়তো কারো কারো চোখ ছলছল করেছে। করোনা আক্রান্ত মায়ের কাছে যাওয়ার আকুতিতে ছোট্ট মেয়েটির  আর্তচিৎকার পৌঁছে ছিলো  অনেকের কানে। ওদের গল্প -কথন গুলো ছিলো কখনো বেদনায় নীল, কখনো দিশাহারা অন্ধকারে কালো। অথচ তখনও বাকীরা ভাসছে লাল সবুজ হলুদ রঙা গল্পে।
আবার ভাইসভার্সা রূপ ও দেখা গেলো। খোদ আমেরিকার কয়েকটি  শহরে বিশেষত নিউইয়র্কে যখন মৃত্যুর মিছিল অব্যাহত তখনও অন্য শহরে সমুদ্র স্নানে মেতে আছে একদল মানুষ।
শুরুতে সারাবিশ্ব খুঁজে ফিরেছে কিসের মত, ঠিক কোন ধরনের ভাইরাস? উত্তরটা মিলেছে ধাপে ধাপে।
এখন সারা বিশ্বের প্রশ্ন এক –কোথায় এর শেষ? সর্বশেষ পরিণাম কী?
উত্তর টা যার যার মতো খুঁজে ফিরছে।
আমাদের প্রেক্ষাপটে করোনা কালীন সময়টা কারো কাছে ব্যবসা, কারো চাকরি, জীবন বাঁচানোর কঠিন পরীক্ষা। কারো কাছে ডিজগাস্টিং তাই fb তে নানান এলোমেলো আপলোড,  আর কারো কাছে এক বেলা দুমুঠো ভাত জোগাড়ের  চিন্তা…  
এক জায়গায় সরলীকরণের চেষ্টা –সবার জন্য একই পর্ব “বন্দ্বীত্ব” সেখানেও আছে লাল কালো সাদা…(লাল-নীল -সবুজ) চোখের জলে ভেজা মানুষ আর ইউটিউব দেখে –ডালগোনা তৈরি অথবা বুলবুল/ নোলানের  মুভিতে বুদ হয়ে থাকা মানুষ গুলোর কথন কখনো এক হয় না।যেমন মেলেনা তাদের জীবনের দর্শন।
একই সময়ে সবার জীবনের গল্প গুলো  কখনো এক হয় না, হয়তো একজন আরেক জনের সাথে মিল খুঁজে বেড়ায়।
যেমন খুঁজে ফিরছে  যার যার বর্তমান জীবনের শেষ পরিণাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV