Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মিশেল মনে করে, আমি এখনো সুন্দর:সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: August 3, 2011 | 5:27 AM

স্ত্রী মিশেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে বারাক ওবামাস্ত্রী মিশেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে বারাক ওবামাঃ

ইউএসএ নিউজ ডেস্ক: কাল বৃহস্পতিবার ৫০ বছরে পা দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অর্ধশত বছর পূর্তি উপলক্ষে তিনি বলেছেন, যদিও তাঁর মাথার চুল কিছুটা পেকেছে, এর পরও ফার্স্টলেডি মিশেল ওবামা তাঁকে সুন্দর মনে করেন। গতকাল মঙ্গলবার ‘ন্যাশনাল পাবলিক রেডিও’তে প্রচারিত ওবামার সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ডেইলি টেলিগ্রাফ-এ প্রকাশিত খবরে এ কথা বলা হয়।সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার চুল কিছুটা পেকেছে। এ ছাড়া আমি খুব ভালো আছি।’ স্ত্রী মিশেলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ও তো মনে করে, আমি এখনো খুব সুন্দর।’
১৯৬১ সালে ওবামার জন্ম। ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক শিশু জন্মে। এর মধ্যে ওবামার জন্মের বছরও পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ওবামার সঙ্গে ৪৫ লাখের বেশি ব্যক্তি ৫০ বছরে পা দেবেন।
বয়স হিসাবে এটি ওবামার জন্য মাঝবয়স। তবে তাঁর কপালের কাছে কিছু চুল সাদা হওয়া ছাড়া চেহারায় এর ছাপ পড়েনি। তিনি বলেন, তাঁর দুই মেয়ে মালিয়া ও সাশা বলেছে, চুল পাকার বিষয়টি তাঁর চেহারায় বিশেষত্ব এনে দিয়েছে। মিশেল অবশ্য এ কথাও বলেছেন যে এতে কিছুটা বয়সের ছাপ পড়েছে তাঁর মধ্যে। এ ছাড়া উদ্বেগের কারণে মুখের ত্বকে ভাঁজ পড়া নিয়েও মিশেল কিছুটা উদ্বিগ্ন। পিটিআই।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV