শের-ই-বাংলা মেডিকেল কলেজ নর্থ আমেরিকার নির্বাচন: প্রেসিডেন্ট ডা. মুকুল, সেক্রেটারী ডা. নাজমুল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), নর্থ আমেরিকা এলামনাই এসোসিয়েশন (এসবিএমসিএএনএ)- এর ২০২০-২০২২ কার্যকরী পরিষদের নির্বাচন গত ২৪ শে জুলাই, ২০২০ অনুষ্ঠিত হয়। ডাঃ দেওয়ান মাহমুদুল হক (প্রধান নির্বাচন কমিশনার), ডাঃ আয়েশা সিদ্দিকা, এবং এডভোকেট ডাঃ মাহবুব ইমাম হোসেন- এই তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তত্বাবধানে সংবিধান মোতাবেক, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হন।
এই নির্বাচনে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ডাঃ আজমল ইউসুফ মুকুল (১৬ তম ব্যাচ) প্রেসিডেন্ট এবং প্রাক্তন কার্যকরী কমিটির (২০১৮-২০২০) জেনারেল সেক্রেটারী ডাঃ শাহ নাজমুল আলম (১৯ তম ব্যাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় জেনারেল সেক্রেটারী পদে নির্বাচিত হন।
এছাড়া, ডাঃ জিনাত তাজমীন (১৫ তম ব্যাচ)- ভাইস প্রেসিডেন্ট , ডাঃ আনন্দ কুমার মালো (২০ তম ব্যাচ)- অর্গানাইজিং সেক্রেটারী, ডাঃ শাহেদ হাসনায়েন বকুল (২২ তম ব্যাচ)- ফাইন্যান্স সেক্রেটারী, ডাঃ হাফসা সিদ্দিকা ইমাম (৩২ তম ব্যাচ)- সায়েন্টিফিক, কালচারাল, পাবলিকেশন এবং পাবলিক রিলেশন সেক্রেটারী, এবং ডাঃ আনোয়ার হোসেন (২৮ তম ব্যাচ)- অফিস, কমিউনিকেশন এন্ড ইয়ং ফিজিশিয়ান সেক্রেটারি পদে নির্বাচিত হন।
এছাড়া, চার সদস্যের একজিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হন ডাঃ হামীম ইবনে কাওছার (২১ তম ব্যাচ), ডাঃ পারভেজ হোসাইন (২৭ তম ব্যাচ), ডাঃ জাকির এইচ খন্দকার (২১ তম ব্যাচ) এবং ডাঃ এম শফিকুর রহমান (১৬ তম ব্যাচ)। এগারো সদস্য বিশিষ্ট এই একজিকিউটিভ কমিটি আগামী দুই বৎসর (২০২০-২০২২) এই এলামনাইয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সার্বিক দ্বায়িত্ব পালন করবেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency