Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

নিউজার্সিতে ‘অন্তরবর্তীকালিন কাউন্সিলম্যান’ বাংলাদেশি বংশোদ্ভূত গীলম্যান চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: July 29, 2020 | 4:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউজার্সির প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডে ‘অন্তরবর্তী কাউন্সিলম্যান’ হিসেবে মনোনীত করা হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত গীলম্যান চৌধুরী। গত ২১ জুলাই গীলম্যান পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ১২ মে এই সিটি কাউন্সিল নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন বিদায়ী কাউন্সিলম্যান শাহীন খালিক এবং সাবেক কাউন্সিলম্যান মো. আকতারুজ্জামান। সিলেটের সন্তান শাহীন খালিক এবং আকতারুজ্জামান আবারো লড়বেন বিশেষ নির্বাচনে। তবে অন্তরবর্তীকালিন কাউন্সিলম্যান গীলম্যান লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। দুই নম্বর ওয়ার্ডের সিংহভাগ ভোটারই বাংলাদেশি-আমেরিকান।
গত ১২ মে’র নির্বাচনে ডাকযোগে ভোট সংগ্রহ করে নিজেরাই নির্বাচন কমিশনে সাবমিটের অভিযোগে সম্প্রতি খালিক শাহীনের সমর্থক সেলিম খালিক এবং আবু রেজিয়েনের বিরুদ্ধে মামলা হয় নিউজার্সি ফেডারেল কোর্টে। মামলার শুনানির তারিখ ছিল ২২ জুলাই। সেটি পিছিয়ে আগস্টে নতুন তারিখ ধার্য করা হয়েছে।
প্যাটারসন সিটির অন্তরবর্তী কাউন্সিলম্যান গীলম্যান চৌধুরী তেদানীন্তন পূর্ব পাকিস্তানে জেভলিন থ্রো-তে গোল্ড মেডেলিস্ট সিলেটের সন্তান মিনহাজ চৌধুরীর পুত্র। প্যাটারসন স্কুল ডিস্ট্রিক্টে মেধাবি শিক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন গীলম্যান চৌধুরী। তিনি কিছুদিন ইউএস আর্মিতেও ছিলেন। প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েখ বছরের শুরুতে গীলম্যানকে তার চীফ অব স্টাফ নিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি তাতে সম্মতি দেননি বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV