Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ: সভাপতি কামরুজ্জামান সাধারণ সম্পাদক মোস্তাক

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: July 30, 2020 | 11:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী নাটোরবাসীদের সামাজিক সংগঠন নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। দুই বছর মেয়াদী (২০২০-২০২২ সাল) নতুন কমিটিতে এডভোকেট কামরুজ্জামান বাবু সভাপতি ও মোহাম্মদ মোস্তাক হামিদ হিরো সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত ২৫ জুলাই শনিবার অনুষ্ঠিত এসোসিয়েশনের এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। খবর ইউএনএ’র।

সভায় সভাপতিত্ব করেন মোতাহার হোসেন এবং সভা পরিচালা করেন মোজাফফর হোসেন। প্রবাসী নাটোরবাসী এতে স্বত:স্ফুর্তভাবে অংশ নেন। সভায় বক্তারা সংগঠনকে সুন্দর কার্যক্রমের মাধ্যমে সঠিক পথে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং সকল নাটোরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোতাহার হোসেন, মোজাফফর হোসেন ও আক্কাস আলী।

সভায় অন্যান্য নাটোরবাসীদের মধ্যে মোহাম্মদ হেলাল উদ্দিন, আসাদুজ্জামান রিপন, মোহাম্মদ ইয়াকুব আলী মিঠু, মোহাম্মদ সেলিম উজ্জামান, মোহাম্মদ মাসুদ রানা, মুক্তার আলী, মোহাম্মদ জুয়েল হোসেন, মোহাম্মদ ওবায়দুল ইসলাম, মোহাম্মদ জুনাইদ হাসান জনি, মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ সুমন ইসলাম, মোহাম্মদ শাহিনুর রহমান, মোহাম্মদ আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিতে দুই বছরের জন্য (২০২০-২০২২ সাল) নতুন কমিটি (আংশিক) ঘোষণা দেয়া হয়। নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- এডভোকেট কামরুজ্জামান বাবু, সহ সভাপতি- মোহাম্মদ শাহীন আলম ও শামীম আহমেদ, সাধারণ সম্পাদক- মোহাম্মদ মোস্তাক হামিদ হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক- মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ হেলাল উদ্দিন এবং প্রচার সম্পাদক- মোহাম্মদ ইয়াকুব আলী। কমিটির অন্যান্য পদ শীঘ্রই আলোচনার ভিত্তিতে পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা ইউএনএ প্রতিনিধিকে জানান।

সভার শেষ পর্যায়ে প্রবাসী নাটোরবাসীদের মঙ্গল কামনায় মহান আল্লাহতায়ারার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য, চলতি বছর নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক প্রতিষ্ঠা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ