ঈদ উল আযহা উপলক্ষ্যে নিউইয়র্কের জ্যামাইকায় খাদ্য সামগ্রী বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় মুসলিম সম্প্রদায়ের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ইদের দ্বিতীয় দিন নিউইয়র্কের তরুনদের সংগঠন মুসলিম আন্ট্রাপ্রিনিওর অ্যাসোসিয়েশন (এমইএ), শিল্ড অব সলেস (এসওস) ও সাদাকাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। অপরদিকে শিশুদের জন্য বিতরন করা হয় বিভিন্ন রকমের খেলনা।

এব্যাপারে জানতে চাইলে এমইএ ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান বলেন ‘ আন্নে ফ্র্যাংক এর একটি বিখ্যাত উক্তি আছে ‘দান করলে কেউ দরিদ্র হয় না’। তাছাড়া ইদ উল আযহা আত্মত্যাগের বার্তা নিয়েই আসে। প্রিয় পশুর কোরবানীর মাধ্যমে, দানের মাধ্যমেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া যায় সকলের মধ্যে। তাই আমাদের এই ছোট্ট উদ্যোগ।ঈদের দ্বিতীয় দিনে এই অনারম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্ড অব সলেস প্রেসিডেন্ট তালহা ইয়েমিন, এমইএ প্রেসিডেন্ট আবদুল রহমান, এমইএ ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান ও সাদাকাহ ফাউন্ডেশন প্রেসিডেন্ট।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests