Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হ্যাকিং ঠেকাতে আর নয় সাধারণ পাসওয়ার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: August 8, 2011 | 12:27 AM

ইউএসএনিউজ ডেস্ক: সারাবিশ্বে সাইবার হামলা বা হ্যাকিং রীতিমতো নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানেরও সেখান থেকে রেহাই নেই। আর হ্যাকিং ঠেকাতে মাইক্রোসফট তার ই-মেইল সার্ভিস হটমেইল নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। নিরাপত্তার জন্য তারা ইতিমধ্যেই একটি অপশন চালু করেছে। অপর অপশনটি অচিরেই চালু হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। মাইক্রোসফটের একটি ব্লগে বলা হয়েছে, কোন ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পর তার আগেই তার বন্ধু-বান্ধবরা সেটি জানতে পারেন। কারণ হ্যাকাররা ওই ব্যক্তির অ্যাকাউন্টে সংরক্ষিত সবগুলো ঠিকানায় স্প্যাম বা ফিশিং ই-মেইল পাঠায়। আর এ জন্য হটমেইলের ‘মার্ক অ্যাজ’ মেন্যুতে নিরাপত্তা নিশ্চিত করতে ‘মাই ফ্রেইন্ড হ্যাজ বিন হ্যাকড’ বা ‘আমার বন্ধু হ্যাকিংয়ের শিকার হয়েছে’ এমন নামে একটি অপশন সংযোজন করা হয়েছে। হটমেইলের গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার ডিক ক্রাডক একটি ব্লগে লিখেছেন, আপনার বন্ধুর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানানোর পর হটমেইল সেটি বিবেচনা করে ও পরবর্তীতে প্রকৃতপক্ষেই তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা তা যাচাই করে। ব্লগে তিনি লিখেছেন, মাত্র কয়েক সপ্তাহ আগে হটমেইল এ অপশনটি সংযোজন করেছে। আর এ সময়ের মধ্যেই তারা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া হাজার হাজার ব্যবহারকারীর রিপোর্ট পেয়েছেন। রিপোর্ট পাওয়ার পরপরই হটমেইলে অ্যাকাউন্ট চালু করার বিষয়ে তাদেরকে সহযোগিতা করেছে হটমেইল কর্তৃপক্ষ। ক্রাডক আরও লিখেছেন, পরবর্তীতে ব্যবহারকারীদেরকে দুর্বল পাসওয়ার্ড দেয়ার অনুমতি দেয়া হবে না। তিনি জানিয়েছেন, আমরা এখন থেকে ব্যবহারকারীকে সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করার অনুমতি দেবো না। কারণ, সাধারণ পাসওয়ার্ড আপনার অ্যকাউন্টটিকে সবচেয়ে হ্যাকিং-এর ঝুঁকিতে রাখে। ফলে হ্যাকাররা শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করেই সহজেই আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। ব্লগে তিনি আরও উল্লেখ করেন নতুন অ্যাকাউন্ট খুলতে শুধু পাসওয়ার্ড শক্তিশালী করলেই হবে না। এর সঙ্গে প্রমাণ হিসেবে বিকল্প ই-মেইল অ্যাড্রেস, একটি প্রশ্ন ও তার গোপন জবাব, মোবাইল নম্বর এগুলোও অন্তর্ভুক্ত করতে হবে সাইন আপের সময়।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV