Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রিফান্ড পলিসি অনুযায়ী টিকিটের অর্থ ফেরত না দিলে এটাবের সঙ্গে যোগাযোগের অনুরোধ; ট্রাভেল এজেন্সির সুনাম বিনষ্টে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগ সংবাদ সম্মেলনে

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: August 6, 2020 | 5:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন-এটাব’র পক্ষ থেকে জানান হয়েছে, প্রতিটি ট্রাভেল এজেন্সি তাদের স্টোর পলিসি অনুযায়ী গ্রাহকদের বাতিলকৃত টিকিটের অর্থ ফেরত দিয়ে যাচ্ছে। ট্রাভেল এজেন্সির রিফান্ড পলিসি অনুযায়ী গ্রাহকদের বাতিল টিকিটের অর্থ ফেরত না দিলে এটাব’র সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে। গত ২৯ই জুলাই বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার দোতালায় এটাব’র এ সংবাদ সম্মেলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর মোহাম্মদ এম রহমান (মেঘনা ট্রাভেল)। লিখিত বক্তব্য রাখেন এটাব’র মহাসচিব মোহাম্মদ হারুন (সেলিম)।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কো কনভেনর মোহাম্মদ কে রহমান (রহমানিয়া ট্রাভেল), জাফর ফেরদৌস-বাংলাদেশ ট্রাভেল, বেলায়েত হোসেন বেলাল-ডিজিটাল ওয়ান ট্রাভেল, মোহাম্মদ সেলিম (হারুন)- কর্ণফুলী ট্রাভেল, মোহাম্মদ আবুল কালাম আজাদ-মা ট্রাভেল, মোহাম্মদ খালেক-শাফওয়ান ট্রাভেল, মোশারফ হোসেন-রূপালী ট্রাভেল, মোহাম্মদ হারুন রশীদ-রশিদ ট্রাভেল, শ্যামল তালুকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৭ সালের ৩১ জুলাই নিউইয়র্কের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোর স্বার্থ রক্ষা, গ্রাহকসেবা নিশ্চিত ও কমিউনিটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে ব্যবসা পরিচালনার লক্ষ্যে আমেরিকান ট্রাভেল এসোসিয়েশন অব বাংলাদেশ- এটাব প্রতিষ্ঠা হয়। নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও গ্রাহক সেবা নিশ্চিত করতে এটাবকে সক্রিয় করার নানা উদ্যোগ নেয়া হয়েছে। সারা বিশ্বে করোনা মহামারীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক অঙ্গণ ট্রাভেল ইন্ডাষ্ট্রি। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বাংলাদেশী ট্রাভেল এজেন্সিসমূহ বিশাল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিউইয়র্কের আমরা ট্রাভেল এজেন্সীর মালিকগণ গ্রাহকদের কাছে টিকেট বিক্রয় ও বাতিলকৃত পুরোনো টিকেটের অর্থ ফেরত দেওয়া ও তারিখ পরিবর্তনসহ নানাবিধ সহযোগিতা করে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, গত মার্চ মাসে নিউইয়র্কে করোনা মহামারি শুরু হওয়ার বাস্তবতায় স্টেটের পক্ষ থেকে প্রথমে সার্টডাউন ও পরবর্তীতে লকডউন ঘোষণা করা হয়। বিশেষ করে নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কোমো গত ২৩ মার্চ থেকে লকডাউন ঘোষণা করলে এটাবের সদস্যরাও প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হন। এরই মধ্যে আন্তর্জাতিক রুটে বিমানগুলো তাদের ফ্লাইট অপারেট বন্ধ রাখে। সাম্প্রতিক মাসগুলোতে আমাদের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে। কিন্তু তারপরও আমাদের সংগঠনের সদস্য ট্রাভেল এজেন্সিগুলো লকডাউনে থাকা অবস্থায় গ্রাহকদের চাহিদামতো সেবা দিতে সক্ষম হন। এমনকি অনেকেই দিন-রাত করে গ্রাহকদের টিকিট পরিবর্তন, বাতিলসহ নানা সেবা দিয়ে কমিউনিটির সুনাম অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নিউইয়র্কে গত ৬ জুন লকডাউনের প্রথম ধাপ উর্ঠিয়ে দেয়া হলে আমাদের সদস্যরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে। বর্তমান সময়ে আমাদের সব সদস্য নিজেদের প্রতিষ্ঠানে বসেই টিকিট বিক্রি, রিফান্ড এবং তারিখ পরিবর্তনসহ নানা কর্মকান্ড পরিচালনা করছেন। এরই মধ্যে তিনটি বিমানও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। তাদের ফ্লাইটে ঢাকা-নিউইয়র্ক, নিউইয়র্ক-ঢাকার যাত্রীরা আসা যাওয়া করতে পারছেন। আমাদের প্রায় সব প্রতিষ্ঠানই আগের মতো সপ্তাহে সাত দিন খোলা থাকবে এবং গ্রাহকরা তাদের প্রত্যাশিত সেবা পাবেন। আমরা প্রতিটি ট্রাভেল এজেন্সির স্টোর পলিসি অনুযায়ী বাতিল টিকিটের অর্থ ফেরত দিয়ে গ্রাহকদের অব্যাহত সন্তুষ্টি অর্জন করে চলেছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সব সদস্যদের এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার বিষয়ে আন্তরিক পরামর্শ দিয়েছি। তারপরও যদি কেউ নিয়ম বা রিফান্ড পলিসি অনুযায়ী টিকিটের অর্থ ফেরত না দেন তাহলে এটাবের সঙ্গে গ্রাহকদের যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমার অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, এতো দিনের ট্রাভেল এজেন্সিগুলো সুনাম বিনষ্ট করতে কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু স্বনামধন্য ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মুখরোচক সংবাদ প্রকাশ করে যাচ্ছে। গণমাধ্যমের নিয়ম এবং প্রক্রিয়া অনুসরণ করে ইতোমধ্যে আমরা তাদের কাছে প্রতিবাদ পাঠিয়ে বিষয়টির ওপর নজর রাখছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV