নিউইয়র্ক বাংলা বইমেলা : বহির্বিশ্বের বাঙালি লেখকদের নতুন বইয়ের অনুষ্ঠানে বই জমা দেয়ার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলা বইমেলায় প্রতি বছরের মত এ বছরও থাকছে নতুন বই নিয়ে অনুষ্ঠান। বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বাইরে বহির্বিশ্বের বাঙালি লেখকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক লেখকদের বই এর একটি করে কপি মুক্তধারা: ৩৭-৬৯, ৭৪ঃয ঝঃ, ২হফ ঋষড়ড়ৎ, ঔধপশংড়হ ঐবরমযঃং, ঘণ ১১৩৭২ ঠিকানায় অথবা বইয়ের পিডিএফ ইমেইলে পাঠিয়ে দিতে অনুরোধ করেছে আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন।
নতুন বইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলী: ২০২০ সালে প্রকাশিত বই হতে হবে। বইয়ের প্রচ্ছদ, টাইটেল পেইজ ও লেখক পরিচিতি। বইয়ের নাম, লেখকের নাম, বিষয়, প্রকাশকের নাম, প্রচ্ছদ শিল্পীর নাম, ৫০ শব্দে লেখক পরিচিতি ও মূল্য। তথ্যগুলো ইউনিকোড ফন্টে লিখে পাঠাবার জন্য আহ্বান জানানো হয়েছে।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৯ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন ২০২০ সালের নতুন বইয়ের অনুষ্ঠানের সঞ্চালক এবং মুক্তধারা ফাউন্ডেশনের প্রকাশনা ও প্রচার সম্পাদক
ও আদনান সৈয়দ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়: বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বইমেলার পরই সর্ববৃহৎ পরিসরে বহির্বিশ্বে বাঙ্গালিদের যে মেলাটি হয়ে আসছে সেটি নিউ ইয়র্ক বাংলা বইমেলা। এ বছর মহামারি করোনা ভাইরাসের কারণে ভার্চুয়াল বইমেলা অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর ১৮ থেকে সেপ্টেম্বর ২৭ এই ১০ দিন ধরে বই মেলা চলবে। যেহেতু ভার্চুয়াল মেলা তার জন্যে বহির্বিশ্বের প্রচুর বাঙালি এই মেলায় যোগ দিচ্ছেন বলে জানানো হয়েছে। যোগারযোগ: ইমেল :[email protected] এবং [email protected] লেখকদের বইগুলো নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েব পোর্টালে https://nyboimela.org রাখা হবে বলেও মুক্তধারা ফাউন্ডেশন জানায়। প্রত্যেক লেখককে নিউ ইয়র্ক বাংলা বইমেলার ফেসবুক গ্রুপ ও পেইজে https://www.facebook.com/groups/nyboimela যুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে আবেদন জানানো হয়।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency