নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন সভাপতি ডা. আবদুস সবুর (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের কায়করী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. আবদুস সবুর। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুজনিত কারণে কমিটির শূণ্য পদে সভাপতি নির্বাচিত হন মসজিদ ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুর।

গত ৭ আগস্ট শুক্রবার জুমার নামাজের পূর্বে বাংলাবাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদের পরিচালনায় কার্যকরী কমিটির সভায় নতুন সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। মসজিদের দু’তলায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি মো. এমদাদ, সহ সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন ও সোহেল চৌধুরী।

সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, মসজিদের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির সভায় ডা. আবদুস সবুরকে প্রথমে কার্যকরী সদস্যের শূণ্য পদে কোঅপ্ট করা হয়। পরে একই সভায় কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করে।

কার্যকরী কমিটির সভা শেষে নব নির্বাচিত সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে কার্যকরী সদস্য হিসেবে ডা. আবদুস সবুরকে শপথ করান মসজিদের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর। পরে নির্বাচিত সভাপতি হিসেবে ডা. আবদুস সবুরকে শপথ বাক্য পাঠ করান মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় কার্যকরী ও উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম এয়াহইয়া দোয়া-মুনাজাত পরিচালনা করেন। দোওয়া-মোনাজাতে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। এসময় নতুন সভাপতি ডা. আবদুস সবুর সুষ্ঠুভাবে মসজিদ পরিচালনার জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরে এদিন জুমার নামাজের পূর্বে সমবেত মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদের পরিচালনায় বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী নব নির্বাচিত সভাপতি ডা. আবদুস সবুরকে পরিচয় করিয়ে দেন।

এসময় নব নির্বাচিত সভাপতি ডা. আবদুস সবুর সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার সহযোগিতায় ক্রমবর্ধমান মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে বহুতল ভবণে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় কোন মসজিদ না থাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছর ২০১৩ সালের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় ২০১৩ সালের ৯ আগস্ট। সম্প্রতি ব্যাংকের পাওনা পরিশোধ সহ সম্পূর্ণ ঋণমুক্ত হয় মসজিদটি।
প্রসঙ্গত আরো উল্লেখ্য যে, নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, কমিউনিটির প্রিয়মুখ, সমাজসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন গত ১০ এপ্রিল ২০২০ শুক্রবার ভোর সোয়া ২টায় নিউইর্কের মান্টিফিউর (আইনস্টাইন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে গিয়াস উদ্দিনের বয়স হয়েছিল ৬২ বছর। আলহাজ গিয়াস উদ্দিন ব্রঙ্কসে বসবাস করতেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests