Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নাইজেরিয়ায় গভীর শ্রদ্ধায় বঙ্গমাতার জন্মদিন পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: August 9, 2020 | 12:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্ম বার্ষিকী ৮ আগষ্ট পালন করা হয় গভীর শ্রদ্ধায়। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত।

শেখ ফজিলাতুন নেছার উপরে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ শামীম আহসান বলেন যে বঙ্গমাতার আদর্শ আগামী দিনগুলোতে বাঙ্গালি মহিলাদের কাছে জ¦লন্ত আদর্শ হিসেবে বিবেচিত হবে। জনাব আহসান বলেন যে – বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে চিরদিন ছায়ার মতো থেকেছেন এবং বঙ্গবন্ধুকে বিভিন্ন রাজনৈতিক সংকটময় ও কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণে নীরবে সহায়তা করে গিয়েছেন। হাইকমিশনার আরো বলেন যে, বঙ্গমাতা শুধু জাতির পিতার সহধর্মিনী ছিলেন না, একই সাথে ছিলেন বাঙ্গালির মুক্তি সংগ্রামের অন্যতম অগ্রপথিক। মিশনের তৃতীয় সচিব জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এর সঞ্চালনায় আলোচনা পর্বে জনাব মোহাম্মদ শাহ ইকরামুল হক এবং কম্যুনিটি নেতা জনাব মো: আকবর হোসেনও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং কম্যুনিটির সদস্যরা ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV