Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এন্টিবডি টেস্টিং, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: August 10, 2020 | 1:40 AM

https://www.facebook.com/USANewsNY/videos/773758316760602

ইউএসএনিউজঅনলাইন.কম : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে এন্টিবডি টেস্টিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে গত ৭ আগস্ট শুক্রবার প্রায় এক হাজার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৬৫ জনকে এন্টিবডি টেস্টিং করা হয়। অনুষ্ঠানে এটর্নি মঈন চৌধরী ল ফার্ম এর পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী ও মঞ্জুর হোসেন চৌধুরী জগলুল, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য অনুষ্ঠানের স্পন্সর হাকিম এন্ড কো: মাল্টি সার্ভিসেস’র সিইও, লংজিভিটির রিজিওনাল ম্যানেজার রোকন হাকিম, কার্যকরী সদস্য ও হাকিম এন্ড কো: মাল্টিসার্ভিসেস প্রেসিডেন্ট মান্না মুনতাসির, অতিথি

এটর্নি মঈন চৌধুরী, সংগঠনের সাবেক নির্বাচন কমিশনার আনসার হোসেন চৌধুরী, সাবেক সহ সভাপতি আব্দুল মুসাব্বির, সাবেক সহ সভাপতি ও নবীগঞ্জ জেলা ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি সাব্বির হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা তারেক আহমেদ, মোহাম্মদ মুক্তাদির হোসেন মোতাহের, সুহেব আহমেদ, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি প্রফেসর আব্দুর রহমান, মন্জু ইসলাম, মিজানুর রহমান, ইউ এস এ বাংলা টিভি ডিরেক্টর কারী খালেদ মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট চৌধুরী মুমিত তানিম, চুনারুঘাট সমিতির সভাপতি আতাউর রহমান, হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক আমির আলী ও আব্দুর রহিম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমজম ড্রাগস্ এর কর্ণধার নিষাদ হক, নিউইয়র্ক পুলিশ অফিসার জুয়েল মাহবুবুর, হাজী আব্দুল হাকিম, আবদুর রউফ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ অলি আহমেদ, ইউ এস এ বাংলা টিভি ডিরেক্টর হাফিজ জুবায়ের আহমেদ রাজু, রুমেল হোসেন, আব্দুল হালিম, কাওসার আহেমদ, মন্জু চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ