জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র সাথে ভিডিও কনফারেন্স যুক্তরাষ্ট্র শাখার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : জাতীয় পার্টির নব নিযুক্ত মহাসচিব জিয়া উদ্দিন হআমেদ বাবলুর সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গত ৮ই আগষ্ট শনিবার দুপুর ১:৩০ মিনিটে বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক পর্যালোচনা ও ঈদ পূনঃমিলনীসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডাঃ সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, যুব সম্পাদক শফিউল আলম, অর্থ সম্পাদক আবদুল মোতালেব, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুসলিম, কোষাধ্যক্ষ মীর জাফর, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজিম, সদস্য আবু তাহের, সদস্য তারেক রহমান প্রমুখ।
জনাব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাহেব ঢাকা থেকে ভিডিও কলে আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নতুন কর্মসূচী পালনের নির্দেশ দেন। করোনা সময় প্রয়াত চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের ১ম মৃত্যু বার্ষিকী জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কার্য্যক্রমে চেয়ারম্যান জি.এম কাদের ও মহাসচিব পক্ষে ধন্যবাদ জানান এবং জাতীয় পার্টি সফল নেতা প্রতি ঈদের শুভেচ্ছা ও যাহা নিহত হইয়াছে তাহাদের প্রতি সমবেদনা জানান। আগামী দিনে এইভাবে সকলকে একসাথে কাজ করতে অনুরোধ করেন। জনাব মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কার্যকলাপে সন্তোষ প্রকাশ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests