যেখানে দীর্ঘ সময় রোজা রাখতে হয়
ইউএসএ নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফা। সেখানে যারা বসবাস করেন তারা আকাশের একদম কাছেই থাকেন। সমতলের মানুষের চেয়ে সেখানে বসবাসকারীদের পবিত্র রমজানে অধিক সময় পানাহার থেকে বিরত থাকতে হয়। অর্থাৎ তাদেরকে অধিক সময় রোজা থাকতে হয়। কারণ, সমতলের মানুষের চেয়ে অনেক আগেই তারা সূর্যোদয় দেখেন। আবার সূর্য অস্ত যেতে দেখেন সবার পরে। এ জন্য তাদের কাছে দিনের পরিধি অনেক বেশি। ফলে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের বিস্তার অনেক বেশি। এ জন্য সমতলে যারা বসবাস করেন তাদের চেয়ে অনেক পরে ইফতার করেন বুর্জ খলিফার অধিবাসীরা। যারা ওই ভবনের ৮০ তলা থেকে ১৫০ তলায় বসবাস করেন তারা সমতলের মানুষের চেয়ে দুই মিনিট পরে ইফতার করেন। ১৫১ তলা থেকে ১৬০ তলার মানুষদের ইফতার করতে হয় তিন মিনিট পরে। একইভাবে তাদেরকে দুই মিনিট ও তিন মিনিট আগে সেহরি খেতে হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030