Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস, স্বাগত হিলারির; কড়া সমালোচনা ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: August 12, 2020 | 12:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট পদে ক্যালিফোর্নিয়ার কৃষ্ণাঙ্গ সিনেটর ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম ঘোষণার করেছেন। এর ফলে কমলা হ্যারিস হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী রানিংমেট প্রার্থী ও এশিয়ান-আমেরিকান। তার রয়েছে ইন্ডিয়ান-জ্যামাইকান ঐতিহ্য। ক্যালিফোর্নিয়ার এই সিনেটরকে ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে ফ্রন্টরানার হিসেবে দেখা হয়েছিল। ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের নাম ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর ফলে অনেকে অপমানিত হয়েছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন কমলাকে স্বাগত জানিয়ে বলেছেন, অবিশ্বাস্য এক সরকারি কর্মকর্তা ও নেতা হিসেবে তিনি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। বাইডেনের এক শক্তিশালী পক্ষ হয়ে দাঁড়াবেন কমলা।

মঙ্গলবার টুইটে বাইডেন লেখেন, ‘আমার খুবই ভাল লাগছে আমার সহযোদ্ধা হিসেবে একজন ভয়ডরহীন লড়াকু মেজাজের নারী ও যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে। আমার প্রচারে তাকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত। ’টুইটারে প্রতিক্রিয়ায় কমলা লেখেন, ‘আমি জো বাইডেনের এই প্রশংসায় মুগ্ধ। তার সহযোদ্ধা হিসেবে সব লড়াইয়ে আমি তৈরি। জো বাইডেন যুক্তরাষ্ট্রের মানুষকে একত্রিত করতে পারবেন, কারণ সারা জীবন তিনি এই কাজই করে গিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এক যুক্তরাষ্ট্র তৈরি করবেন তিনি।’

বাইডেনের এই সিদ্ধান্তের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি অন্য পথে যেতে চাইব কারণ তিনি নিজেকে নির্দিষ্ট গোষ্ঠীতে আবদ্ধ করেছেন।

বাইডেনের নির্বাচনী মুখপাত্র এ্যান্ড্রু বেটস বলেন, ট্রাম্প খুব সহজেই হুমকি দেন, তার অবহেলা, ব্যর্থ নেতৃত্বে ৫০ লাখ মার্কিনী নাগরিক কোভিডে আক্রান্ত, লাখ লাখ বেকার ও ১ লাখ ৬০ হাজার মানুষ মারা গেছেন।

কমলা হ্যারিস নির্বাচনে জিতলে ২০২৪ ও ২০২৮ সালে তিনি এমনই ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন। সিএনএন/আল-জাজিরা/ফক্স

ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রানিংমেট হিসেবে বেছে নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেই। আগামী ৭ই অক্টোবর ইউটা’তে সল্ট লেকে তার সঙ্গে বিতর্ক হবে কমলা হ্যারিসের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV