Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ১৫ লাখ কোটি ডলার ঋণ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: August 8, 2011 | 4:25 PM

ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ লাখ কোটি ডলার ঋণের বোঝা মাথায়। এর মধ্যে ভারতের অবদান ৪১০০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১.৮৩ লাখ কোটি। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, মার্কিন অর্থনীতির টালমাটাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারি ঋণপত্রের মাধ্যমে গচ্ছিত এই অর্থের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভারতীয় রিজার্ভ ব্যাংকও। বিশেষ করে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি আমেরিকার রেটিং কমিয়ে দেয়ায় ভারতের শীর্ষ ব্যাংক ব্যবস্থা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গতকাল এ খবর দিয়েছে অনলাইন আনন্দবাজার পত্রিকা। এতে আরও বলা হয় ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশের কাছে আমেরিকার ধারের থেকেও ভারতের দেয়া এই ঋণ যথেষ্ট বেশি। মার্কিন অর্থ দপ্তর রোববার জানিয়েছে, তার প্রথম ১৫টি ঋণদাতা রাষ্ট্রের মধ্যে ঠাঁই পেয়েছে ভারত। ১.১৫ লক্ষ কোটি ডলার ঋণ দিয়ে প্রথম স্থানে আছে চীন। আমেরিকার ওই বিপুল পরিমাণ ধারের মধ্যে বৈদেশিক ঋণ ৪.৫ লাখ কোটি ডলার। মার্কিন সরকার নিজস্ব ঋণপত্র বিক্রি করে তা সংগ্রহ করেছে। চতুর্দশ ঋণদাতা রাষ্ট্র হিসেবেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে রয়েছে ৪১০০ কোটি ডলারের ঋণপত্র। সংবাদ সংস্থা সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, আরও কিছু বাণিজ্যিক ব্যাংকের হাতেও থাকতে পারে এ ধরনের ঋণপত্র। এই পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স (এসঅ্যান্ডপি) আমেরিকার ঋণ পাওয়ার যোগ্যতা মান কমিয়ে দেয়ায় রিজার্ভ ব্যাংকও উদ্বিগ্ন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। মার্কিন কোষাগারে গচ্ছিত অর্থ ফেরত নিতে তাই ভারতের শীর্ষ ব্যাংকও শিগগিরই পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসঅ্যান্ডপি এই মান ‘এএএ’ থেকে কমিয়ে করেছে ‘এএ+’; যা আমেরিকার ইতিহাসে আগে হয়নি। অথচ রিজার্ভ ব্যাংক সাধারণত সেসব সরকারি ঋণপত্রই বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে এবং ডলার অ্যাকাউন্টে রাখে, যেগুলোর মূল্যায়ন ট্রিপল এ।

ক্ষোভ জানাল ওবামা প্রশাসন
এসঅ্যান্ডপি’র বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ জানালো মার্কিন প্রশাসন। তবে ওই মূল্যায়ন সংস্থাও নিজের সিদ্ধান্তের সমর্থনে পাল্টা দাবি জানিয়ে বলেছে, রেটিং-এ তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা নিরর্থক। যদিও ওবামার প্রাক্তন আর্থিক উপদেষ্টা ল্যারি সামার্স তাদের মূল্যায়ন পদ্ধতির ওপরই অনাস্থা জানিয়েছেন।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV