নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এন্টিবডি টেস্টিং, মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1176271652744139
https://www.facebook.com/USANewsNY/videos/1024688867934157
https://www.facebook.com/USANewsNY/videos/580705939278983
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে এন্টিবডি টেস্টিং, মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১১ আগস্ট মঙ্গলবার বিপুল সংখ্য মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এন্টিবডি টেস্টিং করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী ও মঞ্জুর হোসেন চৌধুরী জগলুল, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য মান্না মুনতাসির ও রোকন হাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুস শহিদ ও এডভোকেট নাসির উদ্দিন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আব্দুল হাসিম হাসনু, প্রাক্তন ট্রাষ্টি মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, সংগঠনের প্রাক্তন নির্বাচন কমিশনার জুনেদ আহমদ চৌধুরী, জকি চৌধুরী, কামাল আহমদ, প্রাক্তন সহ সভাপতি মীর্যা মামুনুর রশিদ, মাহবুব আলম, প্রবীণ সমাজসেবী আব্দুর রব দলা, আব্দুর রউফ মছরু, আনছার আহমদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আক্তার হোসেন শিউলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, রাজনীতিবিদ নুরে আলম জিকু, ব্যবসায়ী সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের, পার্কচেষ্টার জামে মসজিদের কোষাধ্যক্ষ মাজলুল আহমদ কামরান, জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন ক্রীড়া সম্পাদক মখন মিয়া প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests