Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র সভা

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: August 13, 2020 | 12:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর কার্যকরী পরিষদের সভা গত ৬ই আগস্ট বৃহস্পতিবার রাত ৯ টায় অনুষ্ঠিত হয়। নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া চৌধুরীর কোরআন তেলাওয়াত এবং এলামনাই এসোসিয়েশনের সাবেক সদস্য জাবেদ আহমদ বাবু সহ সকল অসুস্থ ব্যক্তিদের সুস্থতা এবং মৃতদের রুহের মাগফিরাত কামনা করে প্রচার সম্পাদক মোহাম্মদ আকমল খানের দোয়া পরিচালনার মাধ্যমে সভার কাজ শুরু হয়। আলোচনায় গঠনতন্ত্র মোতাবেক বার্ষিক সাধারণ সভার তারিখ আগামী ১২ই সেপ্টেম্বর নির্ধারিত হয়। অনুষ্ঠানে ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতিতে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ ছয় মাস বৃদ্ধির প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত এবং গৃহীত হয়। কার্যকরী পরিষদের ছয় মাস (জুন ২০২১ইং পর্যন্ত) মেয়াদ বৃদ্ধির অনুমোদিত এই প্রস্তাব আগামী ১২ই সেপ্টেম্বর শনিবার ২০২০ইং এলামনাই এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের মাধ্যমে চুড়ান্ত হিসাবে গন্য হবে। সভায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন, মাস্ক বিতরণ, এবং বর্তমান কার্যকরী পরিষদের কার্যক্রমের একটি তালিকা প্রকাশ নিয়েও আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুর রহমান সাচ্চুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সফিক উদ্দিন চৌধুরী, আজিমুর রহমান বোরহান, দেওয়ান সাহেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো: হোসেন সরোয়ার, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ আকমল খান, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, দপ্তর সম্পাদক মো: খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী অদুদ আহমদ, মোহাম্মদ জুলকারনাইন জায়গীরদার, শাখাওয়াত আলী, মোহাম্মদ আলী রাজা, মামুনুর রসিদ শিপু, গোলাম কিবরিয়া চৌধুরী, কাদির বকত, তোফায়েল চৌধুরী এবং ফোনে যোগ দেন মো: আমিনুল হক চুন্নু।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV