যে সকল পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের উপর নির্যাতন করছে ক্ষমতায় এলে অবশ্যই আমরা তাঁদের বিচার করব – নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে জয়নুল আবেদিন ফারুক
মতিউর রহমান লিটু, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়ের, তারেক রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা জারি ও হানাদার পুলিশের বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে নিউইয়র্কে সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী দলীয় চীপ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
গত ৮ই আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৫টায়) জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিএনপির অনেক নেতা কর্মীসহ অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় সকল সাংবাদিক গন উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিরোধীদল দমনের যে নীতি অবলম্বন করছেন সংবাদ সম্মেলনে তার তীব্র প্রতিবাদ করেন সদ্য পুলিশের নির্যাতনের স্বীকার বিরোধী দলীয় চীপ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
তিনি বলেন,সরকার বিরোধীদল দমননীতির মাধ্যমে দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। অথচ দেশের মানুষের মুখে খাবার নেই, বিদ্যুৎ নেই, পানি নেই সেইদিকে কোন প্রকার খেয়াল রাখছেন না তারা। শুধু মিথ্যা অজুহাতে মামলা আর নির্যাতন করে দেশবাসীকে অতিষ্ঠ করে তুলেছেন। এই অত্যাচার থেকে মুক্তি পেতে হলে দেশে ও বিদেশে একযোগে আন্দোলনের মাধ্যমে সরকার পতন তরান্বিত করতে হবে। জাতির স্বার্থে জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হামলা, মামলার ভয়ে ঘরে বসে থাকা চলবে না। রাষ্ট্রীয় সন্ত্রাস দমনে সরকারের বিরুদ্ধে গন অভ্যুত্থানের সৃষ্টি করতে হবে।
এবং থাকবে। বিএনপি ক্ষমতায় এলে সেই সকল সাংবাদিকদের মেধার মুল্যায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
হয়েছে- আমি হাটতে পারছিনা, চলতে পারছিনা অথচ নির্যাতনকারী আওয়ামী পুলিশ কর্মকর্তা বিভিন্ন মিডিয়াতে আমার বিরুদ্ধে বিষেধাগার করছে। একজন নির্বাচিত এমপিকে নিয়ে পুলিশের এহেন মিথ্যাচারের প্রতিবাদ করতেও আমার ঘৃণা লাগে কিন্তু দেশবাসীর ভালবাসা ধরে রাখতে ও জনসেবায় নিজেকে উৎসর্গ করতে প্রতিবাদ না করে পারছি না। তবে আপনাদের বলতে চাই- পুলিশবাহিনী রাষ্ট্রের একটি অংশ, এই বাহিনীর প্রতি আমার কোণ ক্ষোভ নেই তবে যে সকল পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের উপর নির্যাতন করছে ক্ষমতায় এলে অবশ্যই আমরা তাঁদের বিচার করব ইনশাল্লাহ।
আনোয়ারুল ইসলাম, বেলাল মাহমুদ, গোলাম ফারুক শাহীন, আক্তার হোসেন বাদল, আব্দুল বাতেন, তোফায়েল চৌধরী লিটন, আবু সাইয়েদ আহমেদ, আতাউর রহমান আতা, সরুপকাঠী পৌরসভার মেয়র মাহবুব আহসান, রফিকুল ইসলাম ডালিম, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জাকির হাওলাদার, রুহুল আমীন নাসির সহ বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। ইফতারীর আগে দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়ালী উল্লাহ আতিকুর রহমান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030