নিউইয়র্কে যাকাত ফাউন্ডেশনের কুরবানীর গোস্ত বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের চারটি বুরে্যাতে ২৫০০ পাউন্ড কুরবানীর গরুর গোস্ত বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রোববার দিনভর চলে এ বিতরণ কার্যক্রম। নিউইয়র্কের ১৭ টি মসজিদ ও কমিউনিট অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকদের সহয়াতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। স্ট্যাটান আইল্যান্ডের মসজিদ রহমাতুল্লাহ থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী। এসময় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত উদুল আজহার আনন্দ অসচ্ছল পরিবারের কাছে পৌছে দিতে যাকাত ফাউন্ডেশন বদ্ধপরিকর। যে কোনো দুর্যোগ দুর্ভোগে যাকাত ফাউন্ডেশন মানুষের পাশে আছে এবং পাশে থাকবে। এসময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থসম্পদশালীদের আরো বেশি পরিমানে সম্পৃক্ত হবার আহ্বান জানান।

বিতরণ কার্যক্রমে অংশ নেয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মুসলিম আমেরিকান সোসাইটি, মসজিদ রহমাতুল্লাহ, জ্যাকসন হাইটস মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুল উলুম , মুসলিম সেন্টার অব নিউইয়র্ক, ল্যাটিনো মুসলিম সোসাইটি অব নিউইয়র্ক, মসজিদ রাইয়ান, মসজিদ ইবাদু আর রহমান (ব্রঙ্কস)।

এদিকে গেল চারমাস যাবত যাকাত ফাউন্ডেশন নিউইয়র্কের পাঁচটি ব্যুরোতে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এপর্যন্ত প্রায় ২ লক্ষাধিক ডলারের খাদ্য সামগ্রি বিতরণ করেছে সংগঠনটি। কভিড ১৯ এর বিষয়টি মাথায় রেখে নিউইয়র্কে একটি হালাল ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests