নিউইয়র্কে জাতীয় শোক দিবস পালন : বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিলের দাবি (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিলের দাবির মধ্য দিয়ে নিউইয়র্কে পালিত হয়েছে বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস’ কর্মসূচি। স্থানীয় সময় ১৫ আগস্ট প্রথম প্রহরে শুক্রবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে ‘জাতীয় শোক দিবস’র ব্যাপক কর্মসূচি পালিত হয়। মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি’র আয়োজনে জাতীয় শোক দিবসের এ কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা ও যুবলীগ নেতা শেখ জামাল হোসেন। আয়োজনে ছিলেন যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, প্রধান সমন্বয়কারী জামাল আহমেদ ও সদস্য সচিব নূরুল ইসলাম।

আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সহ কমান্ডার মুক্তিযোদ্ধা সরকার আবদুল মজিদ, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৃষ্টপোষক মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মিয়া মো. দাউদ, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি।
যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রহমান, নুরে আলোম জিকু, ইফজাল চৌধুরী, সাদিকুর রহমান, শ্যামল কান্তি সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আয়োজক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে। পলাতক খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা ‘জাতীয় শোক দিবস’র কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতি বছর এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests