একুশে টেলিভিশনের টক শো’র সঞ্চালক-আলোচককে হাইকোর্টে তলব
ইউএসএনিউজ ডেস্ক:একুশে টেলিভিশনের টক শো ‘একুশের রাত’ এ আদালত নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করায় অনুষ্ঠানের দুজন আলোচক ও সঞ্চালককে তলব করেছে হাইকোর্ট। আলোচকদ্বয় হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন। সঞ্চালক হলে অঞ্জন রায়। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে তাদের তলবের আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, একুশের রাতে বিচারকদের সম্পর্কে কটূক্তি করা হয়েছে। মুফতি আমিনীর মামলার শুনানি নিয়ে বলা হয়েছে, বিচারপতিরা নদীর রচনা লিখতে গিয়ে গরুর রচনা লিখে ফেলেছেন। তিন জনকে ১৮ অগাস্ট আদালতে হাজির হয়ে তাদের মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes