ফ্লোরিডায় জাতীয় শোক দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. ফ্লোরিডা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডা আওয়ামীলীগ, ফ্লোরিডা মহিলা আওয়ামীলীগ, সেচ্ছা সেবক লীগ, ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর উদ্যোগে শনিবার রাত ৯ টা জুমের মাধ্যমে ভার্সুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

ফ্লোরিডা আওয়ামীলীগ এর সভাপতি মোহাম্মদ এমরান এর সভাপত্বিতে ফ্লোরিডা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এডঃ এম রহমান জহির এর উপস্হাপনায় ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর সাধারন সম্পাদক মোঃ খোরশেদ এর কোরআন তেলোয়াত ও উত্তম দে গীতা পাঠ এর মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে শুরু হয় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মন্জুর আলম শাহীন, বিশেষ অতিথি ফ্লোরিডা আওয়ামীলীগ এর উপদেষ্টা আমির আলী চৌধুরী, ফ্রিডম ফাইটার এবিএম মোস্তফা, আলোচনা সভায় অংশ গ্রহন করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাএ নেতা ও আওয়ামীলীগ নেতা আকতার চৌধুরী আওয়ামীলীগ এর সহ সাধারন সম্পাদক আহসান হাবীব টিপু, ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর সভাপতি আউয়াল দয়ান, মহিলা আওয়ামীলীগ এর সভানেত্রী মুনসারী খানম সীমা, আওয়ামীলীগ নেতা রফিক আহম্মদ, যুবলীগ নেতা রিংকু চৌধুরী, ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর সহ সভাপতি হারুন চৌধুরী,ও রেজা ইসলাম সহ সাধারন সম্পাদক ডাঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক অসিম রয় ও টিটু আলম প্রচার সম্পাদক শিবলু মোহাম্মদ , মমিনুল করিম,জাকিরিয়া জিতু, ফরিদ উদ্দিন ও সালাম দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করে আলহাজ্ব আমির আলী চৌধুরী প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচকবৃন্দ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করতে গিয়ে বঙ্গবন্ধুকে সকল প্রকার শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে অভিহিত করেন।
তারা আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও দূরদর্শিতা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরদিনের জন্য বেঁচে থাকবে এবং তাদেরকে শক্তি, সাহস ও অনুপ্রেরণা যোগাবে ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests