জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার শোক দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ১৫ই আগষ্ট শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা জ্যাকসন হাইটস্থ টেষ্ট অফ লাহোর রেষ্টুরেন্ট এ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পাটির সিনিয়ার উপদেষ্টা সৈয়দ শতকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও কেন্দিয় সদস্য আলহাজ এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডাঃ সেলিম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য মোঃ লুৎফর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, আসিফ বারী টুটুল, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, শ্রম সম্পাদক মোঃ খান উদ্দিন, মহানগর জাতীয় পার্টির সভাপতি শুভঙ্কর গাঙ্গুলী প্রমূখ।
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস বাঙালীর জাতির জন্য এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী, আমরা এই শোকাহত দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর প্রতি বিন শ্রদ্ধা জানাই, একই সাথে ১৯৭৫ এর ১৫ আগষ্ট কাল রাতে শহীদ সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম প্রজ্ঞা, ত্যাগ কঠোর মনোবল ও সাহসিকতা সবার কাছে গ্রহনযোগ্য করেছে। সবাই তাকে পরম বিশ্বাস ও আস্তার সঙ্গে অন্তরে স্থান দিয়েছে। তিনি ছিলেন সর্বস্তরের গনমানুষের অন্তরের নেতা ও সেই অবস্থান থেকে তিনি হয়েছেন চিরভাস্কর ও চিরঞ্জীব।
শোকাবহ এই দিনে আমদের আঙ্গীকার, ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত, বৈষম্যহীন, দুনীতিমুক্ত একটি কল্যানময় রাষ্ট্র বির্নিমানের মাধ্যমে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবনের লালিত স্বপ্ন পুরন করবো পরিশেষে জাতীয় পাটি প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যন পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সহ করোনা ভাইরাসে পার্টি অনেক নেতাকর্মী মৃত্যুতে, ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুর সহ পরিবার ও সকল নেতার মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রফেসর মৌলনা মোঃ নজরুল হক।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests