Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

শেবাচিম এর উদ্যোগে রেসিডেন্সী প্রার্থী ডাক্তারদের কর্মশালা

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: August 17, 2020 | 5:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : শেবাচিম এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে আমেরিকায় রেসিডেন্সী প্রার্থী বাংলাদেশী ডাক্তারদের জন্য তিন মাস ব্যাপী মোট বারো সেশনের কর্মশালা শুরু হয়েছে গত সপ্তাহে।

প্রতি রবিবার নিউ ইয়র্ক সময় রাত ৮:৩০ মিনিট থেকে ৯:৪৫ মিনিট পর্যন্ত জুম ভিডিও-র মাধ্যমে এই সেশনের আয়োজন করা হয়।

প্রথম সেশনের উদ্বোধন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলামনাইয়ের বর্তমান প্রেসিডেন্ট ডাঃ আজমল ইউসুফ মুকুল এবং জেনারেল সেক্রেটারি ডাঃ শাহ নাজমুল আলম।

সায়েন্টিফিক এবং পাবলিক রিলেশন সেক্রেটারী ডাঃ হাফসা সিদ্দিকা ইমাম অনুষ্ঠানের সার্বিক পরিচালনা এবং উপস্থাপনা করেন। প্রথম সেশনে রেসিডেন্সীর আবেদন সম্পর্কিত সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ফিজিশিয়ান-সায়েন্টিস্ট ডাঃ হামীম ইবনে কাওছার।

দ্বিতীয় সেশনে পার্সোনাল স্টেটমেন্ট লেখার উপর প্রশিক্ষণ মূলক আলোচনা করেন নিউ ইয়র্ক লাইফ-এর কর্পোরেট ভাইস-প্রেসিডেন্ট জনাব রাইয়ান আলম এবং জেরিয়াট্রিশিয়ান এবং পাবলিক হেলথ স্পেশিয়ালিস্ট ডাঃ আবু নাসার।

অর্ধ শতাধিক বাংলাদেশী ডাক্তারদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে ধন্য়বাদ সূচক বক্তব্য রাখেন এলামনাইয়ের বর্তমান অর্গানাইজিং সেক্রেটারি ডাঃ আনন্দ কুমার মালো, ফাইন্যান্স সেক্রেটারী ডাঃ শাহেদ হাসনায়েন বকুল এবং ইয়ং ফিজিশিয়ান সেক্রেটারি ডাঃ আনোয়ার হোসেন।

আমেরিকা প্রবাসী বাংলাদেশী ডাক্তার যারা রেসিডেন্সী প্রার্থী এবং এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা [email protected] এ ই-মেইলে যোগাযোগ করতে পারেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV