নিউইয়র্কে জাতিসংঘের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা এবং সম্মিলিত আওয়ামী সমর্থক, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘ সদর দফতরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা দন্ডিত ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার দাবি জানানো হলো।

১৪ আগস্ট রাতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের এ কর্মসূচিতে জাতিরজনকসহ তার পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজী মফিজুল হকের নেতৃত্বে। এর আগে সামাজিক দূরত্ব বজায় রেখে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে যারা বাংলাদেশের নাম-নিশানা মুছে ফেলতে চেয়েছিল, ৪৫ বছরও সেই ষড়যন্ত্রকারিরা এই প্রবাসেও নানা ক’টচাল চালাচ্ছে। চিহ্নিত একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছে। এদের বিরুদ্ধে সজাগ থাকার সংকল্প গ্রহণের আহবান নিয়ে সমাগত এবারের জাতীয় শোক দিবস।’ জাকারিয়া উল্লেখ করেন, ‘ঘাতক রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবিতে ইতিমধ্যেই মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও মার্কিন বিচার বিভাগে স্মারকলিপি দেয়া হয়েছে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও জননেত্রী শেখ হাসিনা দন্ডিত ঘাতক রাশেদ চৌধুরীর যাবতীয় ডক্যুমেন্ট হস্তান্তর করেছেন।’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত এ আলোচনায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সহ-সভাপতি হাজী মফিজুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি হাজি আব্দুল কাদের মিয়া এবং মোরশেদ খান বদরুল, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন এবং ওয়াসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান এবং সমিরুল ইসলাম বাবলু। আরো ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাই জিয়া, মোস্তফা কামাল পাশা মানিক, মাস্টার কামালউদ্দিন, আবুল বাশার ভ’ইয়া, হাজী ইদ্রিস আলম, ফখরুদ্দিন চৌধুরী মিলন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুসলিম আবরার জিলানী, এটিএম রানা , এটিএম মাসুদ প্রমুখ ছিলেন শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের এ আয়োজনে।জাতিসংঘের সামনের এ কর্মসূচি চলাকালে ভিনদেশীরাও কৌতুহলী দৃষ্টি প্রসারিত করেন। উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বরর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ভাষণের সেই ছবি সামনে রেখেই পুরো অনুষ্ঠান হয়। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests