করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের ইন্তেকাল
শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক : মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহান স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান বাংলাদেশ সময় ১৮ই আগস্ট মংগলবার ভোর ৩ টায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্নাহীলাহীর রাজিয়ুন)। মরহুমের জানাজার নামাজ বাংলাদেশ সময় আজ বিকাল ৪ টায় হযরত শাহ মোস্তফা (রাঃ) মাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে। জানাজার নামাজ শেষে দেশের এই শ্রেস্ট সন্তানকে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্হানে দাফন করা হবে।

সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান। তার মৃত্যুতে পুরো মৌলভীবাজার জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরম করুনাময় আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন!!

উল্লেখ্য, স্থানীয় সময় ১৬ আগস্ট রোববার বাদ মাগরিব নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দীন এমপির আশু রোগ মুক্তি কামনায় যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলা আওয়ামী পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests