বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দাবি নিউইয়র্ক মহানগর বিএনপির
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে নিউইর্য়ক মহানগর বিএনপি ভারচুয়াল ভিডিও কন্ফারনসের মাধ্যমে ১৫ই আগস্ট শনিবার নিউইর্য়কে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে।
আলোচনা ও দোয়ায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নিউইর্য়ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সভা পরিচালনা করেন সংগঠেন সাধারন সম্পাদক মো: আশরাফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবিভক্ত ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. আবদুস ছালাম, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাদাক্ষ্য জসিম উদ্দিন ভূইয়া, আয়ারল্যানড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহিদ মমিন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন নাসির, বাংলাদেশ জাতীয়তাবাদী ডিপলমা ইনি্জনিয়ারিং এসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শরিফ চৌধুরী পাপপু, ফ্লোরিডা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আরিফ আহমমেদ আশরাফ, মহানগর বিএনপির সি: যুগন সম্পাদক কামাল উদ্দিন দিপু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, নিউইর্য়ক মহানগর বিএনপির সহ সভাপতি সোহেল হাওলাদার, নিউ জারসি স্টেট বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম, সহ সভাপতি হিমেল চৌধুরী, মহানগর বিএনপির যুগন সম্পাদক কামাল হোসেন, মহানগর বিএনপির জিয়াউল হক মিশন ও নিউইর্য়ক মহানগর বিএনপির দপ্তর সম্পাদক অহিদুজজামান রিয়াদ।
ভারচুয়াল সভার এক পর্যায়ের বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সু-সাস্থ্য কামনা করে দোয়া এবং মোনাযাত করা হয়। দোয়া ও মোনাযাত পরিচালনা করেন নিউইর্য়ক মহানগর বিএনপির সহ সভাপতি সাবেক ছাত্রনেতা রেজবুল কবির।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুস ছালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেত্রীতেই একদিন বাংলাদেশের গনতন্ত্র মুক্তি পাবে সেইদিন বেশী দুরে নয় সর্বপরি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন দেশমাতার সুস্থতার জন্য।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, এই মহিয়সী নারী বাংলাদেশে গনতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন এবং এখনও স্বৈরাচারের কবল থেকে দেশ ও জনগনের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests