প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন জালিয়াতি মামলায় গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন জালিয়াতি মামলায় গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তোলা চাঁদার তহবিল নিয়ে জালিয়াতি করার অভিযোগে ট্রাম্পের একসময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা ব্যানন গ্রেপ্তার হন। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।
“উই বিল্ড দ্য ওয়াল“ প্রচারণার মাধ্যমে তোলা চাঁদার তহবিল থেকে ব্যানন এবং তার আরো তিন সহযোগী লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে ২৫ মিলিয়ন ডলার (২কোটি ৫০ লাখ) ডলার চাঁদা তোলা হয়েছিল।
বিচার বিভাগ বলছে, ঐ তহবিল থেকে স্টিভ ব্যানন একাই ১০ লাখ ডলার হাতিয়ে নেন।
ট্রাম্প ২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী আটকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency