Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টুর সাথে প্রবাসী সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মতবিনিময় : দেশের দুস্থ খেলোয়ারদের সহায়তায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: August 26, 2020 | 4:55 PM

https://www.facebook.com/USANewsNY/videos/661364358066399

https://www.facebook.com/USANewsNY/videos/995263897575769

https://www.facebook.com/USANewsNY/videos/2732980347025663

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে প্রবাসী সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি সাইডওয়াক ক্যাফে এ আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্র’র আহ্বায়ক ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্র’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মফিজুল ইসলাম ভূইয়া রুমির পরিচালনায় এ অনুষ্ঠানে এডভোকেট আব্দুর রকিব মন্টু ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় খেলোয়ার অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক জাতীয় খেলোয়ার ফুটবলার স¤্রাট হোসেন এমিলি, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্র’র যুগ্ম আহ্বায়ক কাজী তোফায়েল ইসলাম ও ওয়াহিদ কাজী এলিন, যুগ্ম সদস্য সচিব আবদুল মালেক, শাহাদত হোসেন, সমন্বয়কারী সাবেক জাতীয় খেলোয়ার সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিম, সদস্য মাহবুবুর রহমান মিঠু, মুক্তযোদ্ধা মশিউর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট সফিকুল ইসলাম, শামীম আহমেদ, নূরে আলম জিকু, কাজী আজিজুল ইসলাম জুয়েল প্রমুখ।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু তার সম্মানে এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মতবিনিময়কালে তিনি অ্যাথলেটিক্সের উন্নয়ন ও পরিকল্পনার কথা জানিয়ে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে অ্যাথলেটিসকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর থেকে অ্যাথলেটিকসের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশে অ্যাথলেটস না থাকলে অ্যাথলেটিস ফেডারেশন অর্থহীন। তাই খেলোয়ার তৈরী করতে হবে। তিনি বলেন, অ্যাথলেটিকস এগিয়ে যাচ্ছে। কৃতি খেলোয়াড় তৈরি হচ্ছে। দেশে ও আন্তর্জাতিক অঙ্গণে অ্যাথলেটিকস দ্রুত জায়গা করে নিচ্ছে। আমরা দেশের সেরা খেলোয়ারদের পাশাপশি প্রবাসী খেলোয়ারদেরও মূল্যায়ন করতে চাই। খেলোয়ারকে মূল্যায়ন করা হচ্ছে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে। দেশের বিভিন্ন ইভেন্টে প্রবাসী খেলোয়ারদের অংশ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি দেশের দুস্থ খেলোয়ারদের সহায়তায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও আরো উন্নতির জন্য শুধু সরকার নয় প্রবাসী সহ বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আবদুর রকিব মন্টুক শুভেচ্ছা জানিয়ে তার সার্বিক সাফল্য কামনা করেন। তারা বলেন, বহুমুখি প্রতিভার অধিকারী কৃতী অ্যাথলেট আব্দুর রকিব মন্টু তার দায়িত্ব নেয়ার পর থেকে দৃশ্যমান পরিবর্তনও লক্ষ করা যাচ্ছে অ্যাথলেটে। সভায় বক্তারা প্রবাস থেকে খেলোয়ারদের দেশের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ দেয়ারও আহ্বান জানান। তারা ভবিষ্যতে আব্দুর রকিব মন্টুকে আরো বড় দায়িত্বে দেখতে চান।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য সাবেক সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু সম্প্রতি সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে আসেন। তিনি এর আগেও যুক্তরাষ্ট্র সফর কালে প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ারদের সাথে মতবিনিময় করেন। অ্যাথলেটিকসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষনে লস এঞ্জেলেসেও সফর করেন। আজ ২৬ আগস্ট বুধবার রাতে আবদুর রকিব মন্টুর ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV