বাংলাদেশ সরকারের পরিবেশ প্রতিমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এর সাথে উর্দ্ধতন মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বৈঠক
ইউএসএ নিউজ: বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রতিমন্ত্রী ডঃ হাছান মাহমুদ গত বুধবারএবং বৃহস্পতিবার উর্দ্ধতন মার্কিন কর্মকর্তা এবং পরিবেশ বিজ্ঞানীদের সাথে ভিন্ন ভিন্ন বৈঠকে মিলিত হয়েছেন।বৈঠকে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ এর হুমকি মোকাবেলায় অর্থবহ আন্ত:রাষ্ট্র সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। ড হাছান মাহমুদ বাংলাদেশ সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথাও এ সব সভায় তুলে ধরেন।

এ প্রসংগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচীর কথাও উল্লেখ করেন। তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাবৃন্দ, ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়র, ইউএসএআইডি, বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেন। পরিবেশ প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও কারিগরী বিষয়ে মার্কিন কর্মপরিকল্পনা ও এর প্রায়োগিক বিষয়সমূহে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দফর কর্তৃক আয়োজিত একটি বিশেষজ্ঞ সংলাপে অংশগ্রহন করেন যেখানে মৎস্য ও বন্য পশু সংরক্ষণ দফতর, ভূমি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানি ও ভূতাত্ত্বিক জরিপ সংক্রান্ত বিশেষায়িত প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ আলোনায় অংশ নেন।

ডঃ হাছান মাহমুদ উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকার ঝুঁকিপূর্ণ বন্য প্রাণী ও জৈব বৈচিত্র সংরক্ষণে অত্যন্ত সচেতন এবং সে লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহন করেছে। তিনি উল্লেখ করেন যে, গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ এর আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। হাছান মাহমুদ এ বিষয়ে বিশ্বব্যাংক কর্মকর্তাদের সাথে বিস্তারিত মত বিনিময় করেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোঃ জসীম উদ্দিন এসব সভায় উপস্থিত ছিলেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity