Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের এস্টোরিয়ায় ডাবল হর্সে দূর্ধর্ষ চুরি

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: August 27, 2020 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের এস্টোরিয়ায় বাঙালি মালিকানাধীন ডাবল হর্স নামক একটি প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে এস্টোরিয়ার ১৪-২৭ ব্রডওয়ের ডাবল হর্স অফিসে এ দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানটির জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূল্যবান ফাইল-পত্র তছনছ করে ক্ষতি সাধন করে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করতে পারেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানে চুরির ঘটনাটি পুলিশ রির্পোট করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি।

ডাবল হর্স’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও প্রেট্রিক বাদল ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তাদের মালিকানাধীন ডাবল হর্স এবং এআরসি হাই টেক এসোসিয়েট ইনক্ স্থানীয় সময় ২০ আগস্ট শুক্রবার সন্ধ্যে ৭টায় বন্ধ করে তারা যথারীতি বাসায় যান। পরদিন ২১ আগস্ট শুক্রবার সকাল ৯টায় অফিসে গিয়ে দেখতে পান পেছনের দরজা ও জানালা খোলা। চোরেরা অফিসের পেছনের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যবান জিনিষ, ফাইল-পত্র তছনছ করে ফেলে যায়।

ডাবল হর্স’র সিইও প্রেট্রিক বাদল এবং এআরসি হাই টেক এসোসিয়েট ইনক্ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আশরাফ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান হলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পুলিশ ছবি ও প্রিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। ঘটনা তদন্তে জোর ততপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তারা জানান, এ এলাকায় এমন দু:সাহসিক চুরির ঘটনার কথা ইতোপূর্বে শুনা যায়নি। তবে তাদের পরিচিত কেউ শত্রুতাবশত: এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV