এমদাদ হোসেন ভূঁইয়ার রোগ মুক্তি কামনা আটলান্টিক সিটি কমিউনিটির
সুব্রত চৌধুরী : নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সহ সভাপতি সাব্বির হোসেন ভূঁইয়ার বড় ভাই এমদাদ হোসেন ভূঁইয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্হা খুবই সংকটাপন্ন বলে জানা গেছে। সাব্বির হোসেন ভূঁইয়া তাঁর ভাইয়ের আশু রোগ মুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এমদাদ হোসেন ভূঁইয়া বিগত ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আটলান্টিক সিটিতে বসবাস করেছিলেন এবং কমিউনিটি সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, সাধারন সম্পাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটির ৫ম ওয়ারড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার প্রমুখ এমদাদ হোসেন ভূঁইয়ার আশু রোগ মুক্তি কামনা করেছেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity