নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে পবিত্র আশুরা পালন : রক্তাক্ত কারবালাসহ বিভিন্ন ঘটনার সাক্ষী এই দিনটি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/726378917944483
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে গত ২৯ আগস্ট শনিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ রাতে ইবাদত বন্দেগীর মাধ্যতে পবিত্র আশুরা উদযাপন করেন। বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল রোজা, নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করেন। মহান সৃষ্টিকর্তার রহমত কামনা ও গুনাহ মাফের জন্য নানা এবাদত-বন্দেগী সহ ধর্মপ্রাণ মুসলমানগণ আশুরার নফল রোজাও পালন করেন।

এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে পবিত্র আশুরার গুরুত্ব শীর্ষক আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল। মুনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, সহ কোষাধ্যক্ষ তারেক মিয়া, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী মো: আব্দুল গফুর, কার্যকরী সদস্য রোকন আহমেদ ময়নুল।
আশুরার গুরুত্ব শীর্ষক আলোচনায় মসজিদের ইমাম মাওলানা মো: মাসহুদ ইকবাল বলেন, ১০ মহররম পবিত্র আশুরা। রক্তাক্ত কারবালাসহ বিভিন্ন ঘটনার সাক্ষী এই দিনটি। আদম আলাইহিস সালামের সৃষ্টি, মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের নৌযাত্রাসহ বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে ১০ই মহররমে। তবে মুসলিম বিশ্বে অনেকটা প্রধান হয়ে ওঠে কারবালার সেই বিয়োগাত্মক ইতিহাস। এই শোক এখনও অমলিন। তিনি আশুরায় ইবাদত বন্দেগীর গুরুত্ব তুলে ধরে বলেন, নফল রোজাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয় গোটা মুসলিম বিশ্বে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030