Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’র ‘জাতীয় শোক দিবস’র মাসব্যাপি কর্মসূচির সমাপনী: বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদন্ড কার্যকরে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: September 1, 2020 | 10:37 AM

https://www.facebook.com/USANewsNY/videos/984684928620364

https://www.facebook.com/USANewsNY/videos/872975029898072

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’র ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর মাসব্যাপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে আগস্ট রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিল এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার মৃত্যুদন্ড কার্যকরে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করা হয়।
খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যারীনেস রেইস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা।

উদযাপন কমিটির আহ্বায়ক সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব নূরুল ইসলাম ও হৃদয়ে বাংলাদেশ’র সাধারণ সম্পাদক পল্লব সরকারের যৌথ পরিচালনায় মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি’র এ আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, আবু লেইস চৌধুরী চেয়ারম্যান, মমিনুল ইসলাম, ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী জামাল আহমেদ, মিয়া মো. দাউদ, নুরে আলম জিকু, সালেহ চৌধুরী, আবদুর রহমান, মঈজুর লস্কর জুয়েল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উলপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে গত ১লা আগস্ট মাসব্যাপি কর্মসূচি শুরু করে। গত ৩১শে আগস্ট মাসব্যাপি এ কর্মসূচি শেষ হয়।
এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলা টাউন সুপার মার্কেট, আল আকসা রেস্টুরেন্ট, পার্টি হল ও গ্রোসারী, মক্কা-মদীনা সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট, খলিল বিরিয়ানী অ্যান্ড হালাল চায়নিজ, নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চায়নিজ, ডা. শাহ আলম, লুৎফর করীম, আক্তার হোসেন, মোহাম্মদ এন মজুমদার, প্রিমিয়াম সুইটস অ্যন্ড গ্রোসারী, ইত্যাদি বাজার ও হালাল ফুড মার্কেট, স্পাইস আপ রেস্টুরেন্ট, প্যাকসান রেস্টুরেন্ট, পসরা গ্রোসারী, হালাল হট ফ্রাই চিকেন, ফালগুনী ফুড অ্যান্ড ক্যাটারিং, দেশী বাজার, এশিয়ান ড্রাইভিং স্কুল, মামুন’স টিউটরিয়াল, মার্কস হোম কেয়ার-আলমাস আলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ