Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: September 3, 2020 | 5:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ১লা সেপ্টম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রথম পর্বে বেলুন উড়িয়ে এবং কেক কেটে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইটজি চাইনিজ রেস্টুরেন্ট প্রাঙ্গনের খোলা জায়গায়।

যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য ও বেলুন উড়ানোর মাধ্যমে ১ম পর্বের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র স্বেচ্চাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যা ও জাসাস সাধারণ সম্পাদক বিশিষ্ট অভিনেতা হেলাল খান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে ১ম পর্বের অনুষ্ঠান শেষ করা হয়।
যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের যৌথ সঞ্চানায় ২য় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অভিনেতা হেলাল খান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুস সবুর, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাস্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, বিএনপি নেতা ওমর ফারুক, সোসাইটির সাবেক সহ সভাপতি ও বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, যুবদল সহ সভাপতি আতিকুল হক আহাদ, ফোরাম সভাপতি নাসিম আহমেদ, তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি নুর আলম, চট্রগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সভাপতি তারিক চৌধুরী দিপু, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাস্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি। আরো বক্তব্য রাখেন তৌহিদ স্মৃতি সংসদের সহ সভাপতি মামুন আহসান, নিউইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ফোরাম উপদেষ্টা জামাল হোসেন, গোলাম হোসেন, সাবেক ছাত্র নেতা মুকুল, জাসাস কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আকন্দ, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, মতিউর রহমান লিটু, মাজহারুল হক মিরন, ফারদীন রেজা মীর, আব্দুল ওয়াদুদ, খোরশেদ আলম, ডিউক খান, কয়সর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সেবা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। এই দল গঠিত হওয়ার পর থেকেই দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন। কিন্তু দলটি বার বার দেশি-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়েছে আজো ওই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে পারছে না।
সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪২ বছর এই শ্লোগানকে সামনে রেখে বক্তারা আগামী দিনের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করবে এই মর্মে শপথ গ্রহন করেন ।
শেষে সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের ধন্যবাদ বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV