যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কূটনীতিক শহীদুল ইসলাম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক এম শহীদুল ইসলাম। তিনি রাষ্ট্রদূত এম জিয়া উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। অ্যাম্বাসেডর জিয়া উদ্দিন যাচ্ছেন অবসরে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমসটেক মহাসচিব পদে দায়িত্বপালনকারী এম শহীদুল ইসলাম ঢাকাস্থ হেড কোয়ার্টারে বহু পদে কাজ করেছে। মহাপরিচালক হিসাবে আমেরিকা ও ইউরোপ উইংও সামলেছেন। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করা ছাড়াও কলকাতা, জেনেভা ও ওয়াশিংটনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর শহীদুল ইসলাম পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








