বিশ্ব সুন্নী আন্দোলন যুক্তরাষ্ট্র শাখার শাহাদাতে কারবালা দিবস সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন যুক্তরাষ্ট্র শাখার এর উদ্যোগে পার্সনস বুলুভার্ড জ্যামাইকা নিউইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আল্লামা জাকির আহসান। বক্তব্য রাখেন মাসুদ আসরার, আলী আব্বাস, তসলিমা লিমা, আবরার আমজাদ ও এনামুল করীম।
নেতৃবৃন্দ দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম।
নেতৃবৃন্দ বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল ঈমান দ্বীনের প্রাণ ও হকের মানদন্ড, তাঁদের ভালোবাসা ও সম্পর্ক ই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ও সম্পর্ক এবং তাঁদের শত্রুতা ও বিচ্ছিন্নতাই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতা ও বিচ্ছিন্নতা।
নেতৃবৃন্দ বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু ও পবিত্র আহলে রাসুলের এ শাহাদাত- ঈমান ও জীবনের বিপরীত বস্তুবাদি গোত্রবাদি কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ঈমানী সত্তা-চেতনা-জাতীয়তা ও বস্তুবাদের উর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার রক্ষার শাহাদাত।
নেতৃবৃন্দ বলেন, কারাবালার শাহাদাত ইসলামের নীতি আদর্শ উৎখাতকারী এবং ব্যাপক রক্তপাতের মাধ্যমে মহান মকবুল সাহাবায়ে কেরামের সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সা¤্রাজ্য জবরদখলকারী মোয়াবিয়া এজিদ মোনাফেকি চক্রের বিণাশী গ্রাস থেকে ইসলামের মূল ধারা রক্ষার মহান শাহাদাত।
নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত।
নেতৃবৃন্দ বলেন, কোন বাতিল জালিম অপশক্তি ও তাদের স্বৈরদস্যুতার সমর্থক না হয়ে আত্মিক ও রাজনৈতিক সব দিকে হকের এ শাহাদাতের দিশার ভিত্তিতে চলাই ঈমানী জীবন। তাঁরা বলেন, যা কিছু থেকে মুক্তির জন্য ও যা কিছু রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য এ শাহাদাত সে আমানত রক্ষা করে চলাই কলেমার অংগীকার ও ঈমানী কর্তব্য।
নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাতের দিশা হারিয়ে ফেলা ঈমান-দ্বীন-স্বাধীনতা-অধিকার হারিয়ে ফেলা এবং এ শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নেই দ্বীন-মিল্লাত-মানবতার অস্তিত্ব ও মুক্তি এবং বিজয় নিহিত। তাঁরা বলেন, বাতিল মত-পথ-মুলুকিয়তের সহযোগী হয়ে এবং লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় এ শাহাদাত দিবস পালনের স্বার্থকতা নেই।
নেতৃবৃন্দ সমাবেশে ইসলামের অস্তিত্বের এ ঈমানী শাহাদাত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোকা এবং মোয়াবিয়া এজিদপন্থী বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes