বাংলাদেশ এবং ক্যারিবীয় দ্বীপ-রাষ্ট্র সেন্ট কিট্স এন্ড নেভিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ এবং ক্যারিবীয় দ্বীপ-রাষ্ট্র সেন্ট কিট্স এন্ড নেভিস এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত একটি যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয় ৩১ আগস্ট। এর মাধ্যমে এই দু’টি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সেন্ট কিট্স এন্ড নেভিস এর রাষ্ট্রদূত থেল্মা ফিলিপ ব্রাউন নিজ নিজ দেশের পক্ষে উক্ত যৌথ ইশতেহারে স্বাক্ষর করেন।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এই দেশটি জাতিসংঘ ছাড়াও ক্যারিকম, অর্গানাইজেশন অব্ আমেরিকান স্টেট্স, ওইসিএস ইত্যাদিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুপাক্ষিক ফোরামের সক্রিয় সদস্য।
দু’টি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্তর্জাতিক সংস্থা ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের সমর্থন আদায়ের পাশাপাশি এই সকল সংস্থায় ও ফোরামের নির্বাচনে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের প্রচেষ্টা আরো গতিময় হবে।
এছাড়াও দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটনশিল্প বিকাশের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








