Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: September 4, 2020 | 11:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা, সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তা ও সদস্যদের অসুস্থ স্বজনদের সুস্থতা কামনায় সোসাইটির পক্ষ থেকে দোয়া মাহফিল অনু্িঠত হয়েছে। বিশেষ করে ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের বড় বোন, সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেল ও সহ সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু’র অসুস্থ পিতার সুস্থতা কামনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংশ্লিস্টরা করোনাভাইরাস সহ অন্যান্য কারনে গুরুতর অসুস্থ হয়ে দেশ ও প্রবাসে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র। দোয়া মাহফিলে উল্লেখিত কর্মকর্তা ছাড়াও বাংলাদেশী কমিউনিটির যে সকল ব্যক্তিবর্গ করোনাভাইরাস সহ অন্যান্য অসুখ-বিসুখে গুরুতর অসুস্থ তাদের দ্রæত সুস্থ্যতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক আল আমিন রাসেল।

দোয়া মাহফিলে ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নুর, উপদেষ্টা ও জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, কমিউনিটি লিডার আব্দুল খালিক লালু মিয়া ও সাবুল উদ্দিন, সংগঠনের সহ সভাপতি আলী কে খান কনক, সাবেক সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ আক্তার বাবুল, সুমন খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. ওয়াজেদ এ খানের বড় বোন সুফিয়া খাতুন ও সৈয়দ আল আমিন রাসেল-এর পিতা সৈয়দ আমিনুল ইসলাম ঢাকায় হাসপাতালে এবং সহ এডভোকেট কামরুজ্জামান বাবু’র পিতা আব্দুল জব্বার নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ