Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র কমিটি বিলুপ্ত: হিসাব বুঝিয়ে না দিলে বিদায়ী সভাপতির বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: September 4, 2020 | 12:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় কার্যকরী কমিটি বিলুপ্ত এবং দুই সপ্তাহের মধ্যে সংগঠনের সকল হিসাব বুঝিয়ে না দিলে বিদায়ী সভাপতির বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ২৯ অগাস্ট শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ইটজি রেস্টুরেন্টে’ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন (সভাপতির অনুপস্থিতিতে) সহ-সভাপতি আক্তারুর রহমান মামুন এবং পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি রুহুল আমিন নাসির।

করোনায় মৃত্যুবরণকারি সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সোবহানী (আবু ভাই)সহ সকলের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রæত আরোগ্য কামনায় পরম করুণাময়ের দয়া প্রার্থনার মধ্যদিয়ে এ সভা শুরু হয়। সভার প্রেক্ষাপট উপস্থাপন করেন রুহুল আমিন নাসির। তিনি বলেন, দু:খজনক হলেও সত্য যে, সংগঠনের সভাপতি কাজী জামান উদ্দিন গঠনতান্ত্রিক রীতির প্রতি ন্যূনতম তোয়াক্কা না করে স্বৈরাচারি স্টাইলে সংগঠনের সবকিছু কুক্ষিগত করেছেন। কার্যকরী কমিটি দূরের কথা উপদেষ্টাগণকেও পাত্তা দিতে চান না। নাসির আরো উল্লেখ করেন, সভাপতি এবং উপদেষ্টাগণের সিদ্ধান্ত অনুযায়ী আজকের এ সভা ডাকা হয়। অথচ সভাপতি আসেননি। অধিকন্তু তিনি নানাভাবে হুমকি-ধমকি দিয়েছেন কেউ যাতে এ সভায় না আসি। এমন পরিস্থিতি কারো কাম্য ছিল না।

সভায় সংগঠনের সভাপতির রহস্যজনক আচরণ এবং সাংগঠনিক রীতি অনুসরণ না করায় সকল বক্তাই ক্ষোভ প্রকাশ করেন। ডিসেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। দু’বছরের মেয়াদে এই কমিটি গঠনের পর কখনোই সভাপতি সাংগঠনিক বিধি অনুসরণ করেননি বলে সকলে অভিযোগ করেন। তাই মেয়াদ ফুরিয়ে যাবার আগেই রীতি অনুযায়ী নির্বাচনের পদক্ষেপ গ্রহণের স্বার্থে ‘সভাপতি কাজী জামান উদ্দিনকে অপসারণ সহ কার্যকরী কমিটি বিলুপ্তির’ সিদ্ধান্ত নেয়া হয়। সকলের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহ আলমকে আহবায়ক মনোনীত করা হয়। সভায় উপস্থিত সকলকে সদস্য হিসেবে গণ্য করা হয়। একইসাথে দুই সপ্তাহের মধ্যে সংগঠনের সকল নথিপত্র, হিসাব বুঝিয়ে না দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ তালুকদার, আলহাজ্ব রেজাউল করিম, জামান আহমেদ, শাহ জামান, শেখ ইলিয়াস হাবিব, মোহাম্মদ শাহ আলম, নূরে আলম খান, রফিকুল ইসলাম জিয়া, মঈনুদ্দিন আহমেদ বাচ্চু এবং শামীমা আলম মুন্নী। উপদেষ্টা পরিষদের সদস্য আর বি এম সালামত জং সভায় উপস্থিত ছিলেন তবে স্বাক্ষর করেননি। কার্যকরী কমিটির পক্ষে বক্তব্য রাখেন এবং সভায় ছিলেন এস ইসলাম মামুন, মো. মাসুদ হোসেন, জাকির হোসেন লিটন, মামুন আর রশিদ, মঞ্জুর মোর্শেদ, রুবেল গাজী, আব্দুল জলিল মিয়া, বেলায়েত হোসেন, ফজলুল হক খান চুন্নু, রুহুল আমিন, পারুল আকতার আলী বকুল প্রমুখ।

সভায় জানানো হয় যে, ২১ সদস্যের কার্যকরী কমিটি এবং ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ (একজন মারা গেছেন) অর্থাৎ ৩৫ জনের মধ্যে সভায় ছিলেন ২৪ জন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV