Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গোলাপগঞ্জ সোসাইটির যৌথ সভা: ঢাকা-সিলেট চার লাইন প্রকল্প দ্রুত সম্পন্ন করার দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: September 5, 2020 | 11:27 AM

শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক : নিউইয়র্কে কুইন্স হিলসাইড এভিনিউ মতিন সুইট মিলনায়তনে গত  ১লা সেপ্টেম্বর মমঙ্গলবার বিকেল ৭টায় গোলাপগঞ্জ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি হেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত চৌধুরী ওমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এবাদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, নুর উদ্দিন, মুক্তারুল ইসলাম, আবু আশরাফ, ফয়ছল আহমদ, মিছবাহ আহমেদ, সৈয়দ সেলিম আহমদ, মোস্তাফিজুর রহমান, এনাম উদ্দিন, আবুল কালাম, রাফাত চৌধুরী, ছাদ উদ্দিন, রুহেল আহমদ। সভার শুরুতে সদ্য প্রয়াত সমাজ কল্যাণ সম্পাদক এনাম উদ্দিনের মমতাময়ী মাতার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও শোক প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশে প্রেরিত জরুরি মেডিকেল ত্রান-সাহায্য বিতরণ সুষ্ঠুভাবে বিতরণ প্রক্রিয়ায় সহায়তা করার জন্য মেয়র আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ সহ সবাইকে ধন্যবাদ জানানো হয়। সংগঠনের পক্ষে চমৎকার আয়োজনের প্রশংসার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করা হয় আশফাক চৌধুরী, বোরহান চৌধুরী, ছয়ফুল আহমদ সহ উপস্থিত মিডিয়ার সাংবাদিকদের। আগামীতে ও বাংলাদেশে অনুদান সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব গৃহীত হয়। সংগঠনে গোলাপগঞ্জ সোসাইটির ত্রান তহবিলে যারা সাহায্য দিয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এদিকে সরকারের দীর্ঘদিনের পাশ হওয়া ঢাকা-সিলেট চার লাইন বিশিষ্ট প্রকল্প দ্রুত সম্পন্ন করা ও সিলেট বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট যথারীতি উঠা-নামার ব্যবস্থা বহাল রাখার প্রতি জোর দাবী জানানো হয়। করোনায় আক্রান্ত হয়ে যারা দেশে-প্রবাসে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV