Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক রাসেলের পিতৃ বিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: September 6, 2020 | 12:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সংগঠক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেল-এর পিতা সৈয়দ আমিনুল ইসলাম ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার (বাংলাদেশ সময়) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও নাতি-নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা ও সদস্য সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। খবর ইউএনএ’র।

সৈয়দ আল আমিন রাসেল জানান, তারা ৫ ভাইয়ের মধ্যে দুই ভাই নিউইয়র্কে এবং অপর তিন ভাই বাংলাদেশে বসবাস করেন। তার পিতা সৈয়দ আমিনুল ইসলাম নিউইয়র্কে যাতায়াত করলেও মহামারী করোনাভাইরাস পরিস্থিতির আগেই নিউইয়র্ক ছেড়ে বাংলাদেশে চলে যান এবং দেশে সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। সম্প্রতি তিনি সহ তার পরিবারের একাধিক সদস্যের মাঝে কভিড-১৯ পজেটিভ দেখা দেয়। অতি সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় একটি হাপাতালে ভর্তি করা হয় এবং সেখানে ইনটেসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ ঢাকা থেকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জানাজা শেষে ৫ সেপ্টেম্বর শনিবার সকালে তার মরদেহ দাফন করা হয়।

সৈয়দ আল আমিন রাসেল জানান, বর্তমানে তার মা ও ভাই সহ পরিবারের ৮জন সদস্যের মাঝে করোনা পজিটিভ ধরা পড়েছে। তিনি তাদের সুস্থ্যতা কামনায় সবার দোয়া কামনা করেছেন।

শোক প্রকাশ: এদিকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেল-এর পিতা সৈয়দ আমিনুল ইসলাম-এর ইন্তেকালে সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ছদরুন নুর, সালেহ আহমেদ, রেজাউল করীম চৌধুরী, উপদেষ্টা ও জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও শেখ হায়দার আলী, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি আলী কে খান কনক, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া ও ইফজাল আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু, সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ সহ বিপিএল ইউএসএ’র সভাপতি সুমন খান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV