Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আহমদ জে সোহানের দশম মৃত্যুবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: September 6, 2020 | 10:41 AM

শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক : ৬ই সেপ্টেম্বর আহমদ জে সোহানের দশম মৃত্যুবার্ষিকী  পালিত হয়েছে দোয়া মাহফিলের মাধ্যমে। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন জিএস, বাংলাদেশ সোসাইটি প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ ও শিক্ষিকা জাহানারা লক্ষ্মীর একমাত্র ছেলে আহমদ জে সোহান নিউইয়র্ক শহরে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। মরহুম আহমদ জে সোহানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস এ ইনক্ এর সভাপতি আশরাফ আহমদ ইকবাল ও সাধারণ সম্পাদক এনায়েত হুসেন জালাল সকলের নিকট মরহুম আহমদ জে সোহানের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ধামুলীস্থ আহমদ জে সোহান সোনালী হাইস্কুলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, নিউইয়র্ক ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী আহমদ জে সোহান ২০১০ সালের ৬ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন। তাঁর স্মৃতিকে অমর করে রাখার জন্য সোহানের পিতা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ছেলের নামে আহমদ জে সোহান ফাউন্ডেশন গঠন করেন। এছাড়া সোহানের মৃত্যুর পর ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কতৃপক্ষ আমেরিকান শিক্ষাবিভাগের অনুমোদন ও অর্থায়নে ২০১১ সাল থেকে আহমদ জে সোহান মেমোরিয়াল স্কলারশিপ চালু করে আসছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV