Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত : মধ্য আয়ের দেশের স্থপতি সাইফুর রহমান- ভার্চুয়াল সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: September 6, 2020 | 12:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ. যুক্তরাষ্ট্র নানা আয়োজনে দিবসটি পালন করে। এ উপলক্ষে সংগঠনটি ভার্চুয়াল স্মরণ সভা, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্ক, নিউজার্সী, কানেকটিকাট, লসএঞ্জেলেসের বিভিন্ন মসজিদেও দোয়া মাহফিল এবং মরহুমের নিজ এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় ভার্চুয়াল স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক সাবেক এমপি ও সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গাউস, জাসাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল খান, বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী, জিল্লুর রহমান

জিল্লু, ফয়জুল করিম মায়ুন, মিজানুর রহমান, মিফতা সিদ্দিকি, মনজুর আহমদ চৌধুরী, সৈয়দ জুবায়ের আলী, ফযছল চৌধুরী,অদুদ আলম প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি টাইম টিভি এবং ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুকে লাইভ সম্প্রচারিত হয়।

এদিন সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক বিএনপি নেতা মনজুর আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএসিসি প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের উপদেষ্টা সুফিয়ান আহমদ চৌধুরী, বিএনপি নেতা মির্জা মামুনুর রশিদ, তারেক আহাদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু, সাংবাদিক মাওলানা রশিদ আহমদ, কুলাঊড়া সমিতি নিউজার্সির সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান ও বড়লেখা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক মোতাহার হোসেন রোবেল, সংগঠনের সহ সভাপতি মোক্তাদির হোসেন, সৈয়দ এনাম আহমদ, মানিক আহমদ, রেজাউল আজাদ ভূইয়া, সহ সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, খলিলুর রহমান, জুহেল খান, জিল্লুর রহমান খান, কোষাধ্যক্ষ রিপন মিয়া, ছাত্রনেতা শাহবাজ আহমদ, সোহেল আহমদ, শাহ মামুন আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ওবায়দুল হক শিবলু, লিয়াকত আলী, ইকবাল হোসেন, আবুল কালাম শিপু, আব্দুল মোহিত, সহ সাধারণ সম্পাদক শাহ জাবের আহমদ, সালেহ চৌধুরী, সাইফুল ইসলাম পাঠান, অহিদুজ্জামান নিলু, হাবিবুর রহমান, আলমগীর কবির শামীম, চৌধুরী মোমিত তানিম প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ গৌসুল হোসেন। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল ও সংগঠনের সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ। অনুষ্ঠানে সাইফুর রহমানের স্ত্রী দোররে সামাদ রহমান ছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমান আহমদ সহ সম্প্রতি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, কিংবদন্তী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জাতীয় সংসদে ১২টি বাজেট পেশ করেছেন। তিনি ছিলেন ভ্যাটের প্রবর্তক। যা এখন সরকারের আয়ের মূল উৎস। তারা বলেন, শুধু সিলেট নয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরতে পরতে রয়েছে মরহুম এম সাইফুর রহমানের স্পর্শ। দেশের প্রায় প্রতিটি খাতের উন্নয়নে রয়েছে তাঁর অবদান।

এদিকে, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং নিজ এলাকার ৫শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এদিকে, গত শনিবার বাদ জোহর এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র উদ্যোগে এবং পরিষদের উপদেষ্টা ও নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সার্বিক তত্ত্বাবধানে নিউজার্সির প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে এম সাইফুর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী। এতে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV