ফিলাডেলফিয়ায় দাঙ্গার আশঙ্কায় অল্পবয়সীদের জন্য কারফিউ
বাংলা প্রেস, নিউ ইংল্যান্ড থেকে: যুক্তরাজ্যের মতো দাঙ্গার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে অল্প বয়স্কদের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাজ্যের মতো ফিলাডেলফিয়াতে অনুরূপ দাঙ্গার আলামত স্পষ্ট হয়ে উঠলে নগরের মেয়র মাইকেল নাটার এ কারফিউ জারির ঘোষণা করেন। সম্ভাব্য দাঙ্গা ও লুটতরাজ মোকাবিলার জন্য গত শুক্রবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। ১৮ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের রাত নয়টার পর ঘরের বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারফিউ না মানায় প্রথম দিনেই নগরের পুলিশ ৫০ জনকে আটক করেছে।ফিলাডেলফিয়া পুলিশ যুক্তরাজ্যের মতো উদ্দেশ্যহীন দাঙ্গা ও লুটতরাজের আভাস পেয়েছে ।বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছে, অল্প বয়সী তরুণ-তরুণীরা মুঠোফোন ও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে জড়ো হচ্ছে; অতর্কিতে ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠানে হামলা ও লুটতরাজ করে আনন্দ-উল্লাসের প্রস্তুতি নিচ্ছে এই আগাম খবরের ভিত্তিতে নগরের কেন্দ্রস্থল ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটি এলাকায় অল্পবয়সীদের জন্য বাধ্যতামূলক কারফিউ জারি করা হয়েছে।রাত নয়টার পর ১৮ বছরের তরুণ-তরুণীদের পাওয়া মাত্র আটক করে পুলিশকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশকেন্দ্রে ডেকে আনা হচ্ছে তাদের অভিভাবকদের। প্রথমবারের মতো কারফিউ লঙ্ঘনকারীদের ১০০ থেকে ৩০০ ডলারের জরিমানার নোটিশ দেওয়া হচ্ছে। একাধিকবার সান্ধ্য আইন লঙ্ঘনের জন্য বর্ধিত জরিমানা এবং ৯০ দিনের কারাবাসের শাস্তি আরোপ করা হতে পারে।ফিলাডেলফিয়া পুলিশ কমিশনার চার্লস র্যামজে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অল্পবয়স্কদের অপরাধ সংগঠনের সমস্যা প্রকট হয়ে উঠেছে।কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত ফিলাডেলফিয়া নগরে সান্ধ্য কারফিউ জারির সমালোচনাও শুরু হয়েছে। বিশেষ বর্ণের লোকদের লক্ষ্য করে ব্যবস্থাটি নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030