নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভায় করোনায় নিহতদের স্মরণ: কমিউনিটিকে জাগাতে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গিকার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদসহ আড়াই শতাধিক প্রবাসীর আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করলো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)। একইসাথে করোনা মহামারিতে বিপর্যস্ত কমিউনিটিকে জাগিয়ে তুলতে সকল সাংবাদিক নিষ্ঠার সাথে কাজের সংকল্প ব্যক্ত করেন। করোনা মহামারির সময়েও ক্লাবের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে সুস্থ থাকায় পরম করুণাময়ের শোকরানা আদায় করা হয়। করোনা পরবর্তী একেবারেই ভিন্ন পরিবেশে প্রবাসীদের সরব করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গিকার করা হয়।
নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘এবিপিসি’র এই যৌথ সভা অনুষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর শনিবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে।সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার। স্বাস্থ্যবিধি মেনে সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে চলমান পরিস্থিতির আলোকে বক্তব্য রাখেন ক্লাবের নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ-সভাপতি মীর শিবলী এবং আকবর হায়দার খান কিরন, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য শিব্বীর আহমেদ, আজিমউদ্দিন অভি, তপন চৌধুরী।

আলোচনায় আরো অংশ নেন ক্লাবের সদস্য রাজুব ভৌমিক, মোহাম্মদ হোসেন দীপু, আমজাদ হোসেন, তুহিন চৌধুরী, জামান তপন প্রমুখ। এ সময় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বরর শনিবার লং আইল্যান্ডের একটি পার্কে স্বাস্থ্যবিধি মেনে বনভোজন অনুষ্ঠিত হবে। এতে ক্লাবের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেবেন।
এছাড়া, বিশ্ববাংলা টুয়েন্টিফোর টিভির সিইও আকাশ খান, আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল এবং ভয়েস অব বাংলাদেশ টিভির এ্যাঙ্কর আইরিন রহমানকে ক্লাবের সদস্যপদ প্রদানের নীতিগত সিদ্ধান্ত হয়। এনআরবি নিউজ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030