Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

সেন্সাসের চলমান কার্যক্রম ৩০ সেপ্টেম্বর শেষ : সেনসাসে অংশ নিয়ে কমিউনিটির হিস্যা আদায়ের পথ সুগম করুন

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: September 6, 2020 | 7:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ব্যা-শোর সিটিতে ৪ সেপ্টেম্বর শুক্রবার সেনসাস নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন সেন্সাসের সিনিয়র স্পেশালিস্ট (সাফোক কাউন্টি) এবং নিউইয়র্কের ফিল্ড ডিভিশনের নিকল ডি বেলি ও তার দুই সিআরআর পেট্রিক ও সুজান।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর সেন্সাসের চলমান কার্যক্রমের শেষদিন। আগামী ১০ বছরর জন্য এলাকার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও বাজেট নির্দ্ধারণের ক্ষেত্রে সেনসাসের গুরুত্ব অপরিসীম। এসব তথ্য সর্বসাধারণকে জানাতে এই কর্মশালার আয়োজন করা হয়। করোনার কারণে যারা এখনও সেনসাসের ফরম পূরণে সক্ষম হননি তারা যেন নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে অথবা টেলিফোনে সেই দায়িত্বটি সম্পন্ন করেন।

এ সময় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, সেনসাসের সাথে ইমিগ্রেশনের কোন সম্পর্ক নেই। এমনকি সেনসাসের কোন তথ্যও ইমিগ্রেশনকে জানানো হয় না। তাই বৈধ-অবৈধ নির্বিশেষে সেনসাসে অংশ নিলে এলাকার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটের উন্নয়ন-পরিক্রমা ত্বরান্বিত হবে। নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসেও সেনসাসের তথ্য অপরিসীম ভ’মিকা রাখে।

এই কর্মশালার সমন্বয়ে ছিলেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট গোলাম ফারুক শাহীন। আরো ছিলেন ডা: হাফিজুর রহমান, শাহিদ মিয়া, রুমন প্রধান, মেজবা উদ্দিন হেলাল, ড. মোহাম্মদ ইউনুস, নওশের আব্দুল্লাহ, মিয়া আলিম পাখী, ইকবাল চৌধুরী, সার্জেন্ট সামীর সাহ, মোহাম্মদ লান্টু প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ