Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের সুযোগ দিন: অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: September 7, 2020 | 10:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সিআরআইয়ের ভাইস চেয়ারপারসন, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুল

সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত তিন দিনের সাতপর্বের লেটস টক অনুষ্ঠানের সমাপনী পর্বে রোববার অংশ নিয়ে এ আহ্বান জানান সায়মা।

তিনি বলেন, ‌‘আমরা ওই চিন্তাধারা চেঞ্জ করি, কমবয়সী হলে কম জানবে, এটা কিন্তু ঠিক না। কমবয়সী হলে আরও অনেক জানে, পথ দেখিয়ে দিতে পারে। এটা আমাদের দেশের ইতিহাসেই আছে। আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করি, আমরা যদি আমাদের দেশের ফাউন্ডার, আমরা যদি আমার নানার কথা চিন্তা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, উনি কিন্তু ইয়ুথ ভলান্টিয়ার হিসেবে তার কমিউনিটির কী দরকার হয়েছিল, সেখানে শুরু করেছিলেন।’ 

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা বলেন, ‘তার (বঙ্গবন্ধু) কিন্তু পলিটিকস দিয়ে জীবনের শুরু হয়নি। তিনি কোনো বড় প্রতিষ্ঠান নিয়ে শুরু করেননি। ওগুলো পরে এসেছিল। ওনার জীবনে আগে কাজ ছিল, নিজের কমিউনিটিতে একটা গ্যাপ দেখেছিলেন। তার ফেলোসদের দেখেছিলেন, তাদের কিভাবে সাহায্য করব।’

‘আর ওখান থেকে বঙ্গবন্ধু উঠে এসেছিলেন। তার লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়েছিল ওখান থেকে, ফ্রম হিজ ইয়ুথ, ফ্রম হিজ কমিউনিটি অ্যাক্টিভিজম। তার নিজের কিছু মোরাল ভ্যালুজ ছিল। ওনার কিছু ড্রাইভ ছিল, ওই কম্পাসটা তিনি ফলো করেন। এমন না যে তিনি বাধা ফেইস করেননি, অনেক বাধা ফেইস করেছেন। কিন্তু তারপরেও সুযোগ উনি করে নিয়েছিলেন এবং ওখান থেকে ওনার লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়েছিল। ওই কারণে কিন্তু আমরা শেষমেশ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। উনি ওখান থেকে শিখে এসেছিলেন।”

সায়মা হোসেন বলেন, ‘সুতরাং খুব কম বয়স থেকে এ জিনিসগুলো শেখা দরকার এবং আমরা যদি চাই, আমাদের দেশ উন্নতি করবে তাহলে আমাদের ইয়ুথদের এ সুযোগুলো তৈরি করে দেওয়া আমাদের সবার জন্য দায়িত্ব।’

এসময় লেটস টক-এ কয়েকদিনের আলোচনায় যেসব বিষয়ে সুপারিশ এসেছে, তা নিয়ে কথা বলেন সায়মা। তিনি বলেন, ‘একটা বড় জিনিস, যেটা নিয়ে কথা হল, এডুকেশনের সেক্টর। আমাদের এডুকেশনের যে ধারা আছে, কিসের জন্য ইয়ুথকে লেখাপড়া শেখাচ্ছি, স্কুলে দিচ্ছি, তারা কি তাদের জন্য রেডি কি না, তারা ওখানে কী শিখছে? জাস্ট লেখাপড়া শিখছে না ভ্যালুজ শিখছে? কীভাবে অ্যাসেন্স অব ন্যাশনালিজম, কীভাবে দেশের জন্য কন্ট্রিবিউট করবে, কীভাবে কমিউনিটি এনভলভমেন্ট হবে? তাদের যে পরিবেশ কীভাবে তারা আরও ভালো করবে, এ জিনিসটা শিখছে কি না? ক্লিয়ারলি মনে হচ্ছে, তারা চায়। আর এই জিনিসগুলো আমাদের আসলে করা উচিৎ।’

করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে কী ভাবছেন দেশের তরুণরা? আর নীতি নির্ধারকরাই বা তরুণদের জন্য কী ভাবছেন? এ দুই পক্ষের ভাবনার মেলবন্ধন ঘটাতে ইয়াং বাংলা এবার আয়োজন করে সাত পর্বের ‘লেটস টক’।

দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের সেতুবন্ধন গড়ে দিতে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা ‘লেটস টক’ শিরোনামে এ আয়োজন করে আসছে। ২০১৮ সালের ভোটের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে এসেছিলেন নিজের ভাবনা তরুণদের সাথে ভাগাভাগি করতে।

লেটস টকে এর আগে বেশ কয়েকটি পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এবার তিন দিনের উদ্বোধনী ও সমাপনী পর্ব ছাড়াও দুই দিনে পাঁচটি থিমের ওপর লেটস টক অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানগুলোতে যেসব সুপারিশ এসেছে সেগুলো সমাপনী অনুষ্ঠানে তুলে ধরা হয়।

 কোভিড-১৯ রিকভারি: ইয়ুথ ডেলেপমেন্ট’ শীর্ষক তিন দিনের সাত পর্বের লেটস টকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সিআরআইয়ের ট্রাস্টি ও ভাইস চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

বিভিন্ন কাজে তরুণদের অংশগ্রণের বিষয়ে তিনি বলেন, ‘রেজিলেন্সি এবং সব আসপেক্টে পারটিসিপেশন, মানা কিন্তু আসলে নাই, বাধা কিন্তু নাই। স্পেসিফিকলি তাদের জন্য যে সবকিছু করে দিতে হবে সেটা কিন্তু না। তারা কিন্তু নিজেরা করে নিতে পারছে। আমাদের দেখতে হবে ইনঅ্যাডভারটেন্টলি না জেনে আমরা কোনো কথা রেখে দিয়েছি কি না। ওই বাধাগুলো কিন্তু অনেক সময় মাথায়, আসলে কিন্তু বাধাটা নাই।’

নবনীতা চৌধুরীর সঞ্চালনায় সমাপনী পর্বে আরো অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ইয়ংবাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস প্রমুখ।পরিকল্পনামন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, আমাদের অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় তরুণদের মতামতও অন্তর্ভুক্ত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। এম এ মান্নান আরও বলেন, নতুন বিশ্ব দেখা যাচ্ছে এখন এবং সেখানে যাওয়ার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে আমাদের তরুণদের। প্রযুক্তির মাধ্যমে এই সুযোগ গ্রহণ করতে পারে তরুণরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV